1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীর চারঘাটে র‍্যাবের অভিযান: পদ্মা তীর থেকে পরিত্যক্ত বিদেশি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্ঘটনায় ছাপ ফেলল ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলোয়াড়ের গুরুতর আহত হওয়া ও অসদাচরণের অভিযোগে ক্ষোভ কালিয়াকৈরে মাদক ও সন্ত্রাস বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাসিক প্রশাসকের সাপাহার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা আমিরাবাদে মূল গেইটের তালা ভেঙ্গে বসতঘরে চু রি! নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও ইঞ্জিনচালিত নৌকা জ ব্দ আনোয়ার হোসেন ভাই-কে ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্কঃ-বর্তমান প্রেক্ষাপট। রৌমারীতে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জ ব্দ দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন আনোয়ার হোসেনকে কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীর চারঘাটে র‍্যাবের অভিযান: পদ্মা তীর থেকে পরিত্যক্ত বিদেশি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীর চারঘাট থানার রাওথা গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) রাজশাহী। উদ্ধারকৃত অস্ত্রটি পদ্মা নদীর ঘাটসংলগ্ন এলাকায় ঝোপঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
র‍্যাব সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনীটি নিয়মিতভাবে জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, অপহরণসহ নানা অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল চারঘাট থানাধীন রাওথা গ্রামে বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় আশরাফ মিয়ার বাড়ির পশ্চিম পাশে পদ্মা নদীর ঘাটের কাছাকাছি এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান এবং একটি গুলি উদ্ধার করা হয়। অস্ত্রটি সেখানে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা অস্ত্রটির মালিকানা বা এর উৎস সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। ফলে এর সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
র‍্যাবের প্রাথমিক ধারণা, কোনো অপরাধী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্রটি আনতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেটি ফেলে পালিয়ে যেতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি চারঘাট থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট