1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পাথারিয়া বাজারে বনফুল শোরুমের বর্ণাঢ্য উদ্বোধন, জমজমাট আয়োজন শান্তিগঞ্জে যুব শক্তির উন্নয়নে জনসচেতনতামূলক প্রশিক্ষণ শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ৭ গর্ভবতী নারী ঢাকায় প্রেরণ রাজশাহীর চারঘাটে র‍্যাবের অভিযান: পদ্মা তীর থেকে পরিত্যক্ত বিদেশি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোলার দুলারহাটে মৎস্য রক্ষায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান ৪টি অবৈধ ট্রলার জব্দ বানিয়াচং এ আপন ভাতিজার হাতে চাচা খু/ন:আলোচিত হ/ত্যা/কাণ্ডের মামলায় স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন যশোরের শার্শা থানা পুলিশেরপৃথক অ/ভি/যা/নে আটজন আ/সা/মি আ/ট ক। অসুস্থ শ্রমিক দল নেতা সোহাগ খাঁনকে দেখতে গেলেন আবু নাছের রহমাতুল্লাহ

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা):

সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুইপক্ষের দুই জন গুরুতর আহত হয়েছে। এবিষয়ে উভয়পক্ষ শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার (২১এপ্রিল) সকাল ৮.৩০ টার সময় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সৌরেন্দ্র নাথ মন্ডলের স্ত্রী দিরি রানী এবং বিরেন্দ্র নাথ মন্ডলের পুত্র সুভাষ চন্দ্র মন্ডল উভয়ই শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনার মনোরঞ্জন মন্ডল বাদী হয়ে চার জনকে আসামি করে শ্যামনগর থানার এজাহার দায়ের করেছে। অপরদিকে পীযূষ কুমার মন্ডল বাদী হয়ে ছয় জনকে আসামী করে শ্যামনগর থানায় এজহার দায়ের করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মনোরঞ্জন মন্ডল ও মনিন্দ্র মন্ডলদের সাথে সুভাষ চন্দ্র মন্ডলদের সহিত দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি বিচারাধীন বলে আমরা শুনেছি। কিন্তু আজ সকালে দুই পক্ষের ভিতর সংঘর্ষ হয় এ ঘটনায় উভয়পক্ষের দুইজন আহত হয়।মনোরঞ্জন মন্ডল বলেন তারা খুব দুর্ধর্ষ প্রকৃতির মানুষ আজ সকালে তারা ভিতরে ঢুকে গালিগালাজ করতে থাকে আমি নিষেধ করলে তারা লাঠি সোটা দা নিয়ে আমার ও আমার পরিবারের সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের দায়ের কোপে আমার মায়ের কানের লতিতে গুরুতর হাড়কাটা জখম হয়। আমার মা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে, আমি ও আমার স্ত্রী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। এ বিষয়ে আমি শ্যামনগর থানায় একটি এজহার দায়ের করেছি।অপরদিকে আহত সুভাষ চন্দ্র মন্ডলের পুত্র পিযুষ কুমার মন্ডল বলেন, প্রতিবেশী মনোরঞ্জন মন্ডল ও মনিন্দ্র মন্ডলের সাথে জমিজমা নিয়ে আমাদের দীর্ঘদিনের বিবাদ চলমান রয়েছে। আজ সকালে আমার বাবা গোয়ালে গরু বের করতে গেলে গরু লাথি মারে যে কারনে বাবা গরুকে গালাগালি করতে থাকে। তা শুনে প্রতিপক্ষরা লাঠি সোটা নিয়ে আমাদের বাড়ির ভিতর প্রবেশ করে আমার বাবার উপর হামলা করে। আহত আমার বাবাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি, এ বিষয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় এজহার দায়ের করেছি। এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, এবিষয়ে আমি এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট