1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু স্বজনদের অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন রংপুর মেডিকেলে কলেজে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃ/ত্যু আরটিভি ‘মার্কস অলরাউন্ডার’-এ আবৃত্তিতে প্রথম ওহীমনি: গর্বিত লৌহজংবাসী** রংপুর মেডিকেলে কলেজে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃ/ত্যু। পলাশে ধ/র্ষ/ক/দে/র গ্রে/প্তা/র ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন বগুড়ায় র‍্যাবের অভিযানে ৭৭ বোতল ফেয়ারডিলসহ আ/ট/ক ২ মা/দ/ক ব্যবসায়ী লৌহজংয়ে দখলমুক্ত হচ্ছে সরকারি রাস্তা ইউএনও র পরিদর্শনে আশার আলো গ্রামবাসীর আগামী উপজেলা নির্বাচনের জনাব সবদিল আলম রানা সাহেবকে। চেয়ারম্যান প্রার্থী দেখতে চান । আগামী উপজেলা নির্বাচনের জনাব সবদিল আলম রানা সাহেবকে। চেয়ারম্যান প্রার্থী দেখতে চান ।

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু স্বজনদের অভিযোগ

জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

 

মাদারীপুর শহরে ভুল চিকিৎসায় বেসরকারি একটি হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর হাসপাতাল থেকে মুহুর্তে পালিয়ে যায় অভিযুক্ত চিকিৎসক। এ ঘটনায় হাসপাতাল ভাংচুর করে স্বজনরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ ও উপজেলা প্রশাসন।
স্বজনরা জানায়, পিঠে ফোড়ার প্রচন্ড ব্যাথা নিয়ে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুমরামপুর গ্রামের সিরাজ আকনের স্ত্রী বিলকিস বেগমকে ভর্তি করা হয় শহরের পানিছত্র এলাকার কেআই হাসপাতালে। সেখানকার চিকিৎসক আহসান হাবিবের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় রোগীর অস্ত্রোপচার চালানো হয়। এ সময় রোগীর প্রচুর রক্তক্ষরণ হলে অপারেশনের কক্ষ থেকে পালিয়ে যান চিকিৎসক। পরে তড়িঘড়ি করে বিলকিস বেগমকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মাঝপথে মৃত্যু হয় ওই গৃহবধূর। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ব্যাপক ভাং* চুর চালায় স্বজনরা। মাদারীপুর-শরিয়তপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিচার দাবি করেন এই ঘটনার।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ ও উপজেলা প্রশাসন। ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়া হলে পরিস্থিতি দেড়ঘন্টা পর স্বাভাবিক হয়।
এদিকে ঘটনার পর হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষনা করেছে প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগেও একাধিকবার হাসপাতাটিতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
নিহতের স্বজন হাসান মাদবর জানান, কোনভাবেই এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। হাসপাতাল ও মালিকপক্ষের বিচার হওয়া উচিত।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন। হাসপাতালটির বৈধতা এবং চিকিৎসকের বিষয় যাচাই-বাছাই করতে করা হচ্ছে। কোন অনিয়ম পাওয়া গেলে হাসপাতালের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা।।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্বজন থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট