1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুর চৌরাস্তা এলাকায় হিজড়াদের দৌরাত্ম্য যাত্রীদের হয়রানি, বাড়ছে জনদুর্ভোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির। ধামরাই উপজেলা পর্যায়ে “স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত। নবাবপুরে সবুজ বিপ্লবের সূচনা, গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান জহিরুল আলম উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাজীপুরের, শ্রীপুর, রাজেন্দ্রপুর হাইওয়ের সড়কের পাশে রোড দু র্ঘ ট না মৃ ত্যু হয়েছে। ফেনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নকলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁ সাপাহারের আমের বাজারে স্বস্তি ফিরেছে, তবে বেড়েছে যানজট। চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুর চৌরাস্তা এলাকায় হিজড়াদের দৌরাত্ম্য যাত্রীদের হয়রানি, বাড়ছে জনদুর্ভোগ

লিটন মিয়া স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

লিটন মিয়া স্টাফ রিপোর্টার

গাজীপুরের ব্যস্ততম এলাকা চৌরাস্তা মোড়ে প্রতিদিনই বাড়ছে হিজড়াদের উৎপাত। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষ ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত যাত্রীদের জোরপূর্বক টাকা আদায়, অশালীন আচরণ এবং নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, বাসস্ট্যান্ড, সড়ক ও আশপাশের দোকানপাটে হিজড়াদের একটি সংঘবদ্ধ দল ঘুরে বেড়ায় এবং সুযোগ পেলেই যাত্রীদের ঘিরে ধরে টাকা দাবি করে। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সাথে খারাপ আচরণ, এমনকি হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
একাধিক যাত্রী জানান, দূর-দূরান্ত থেকে আসা মানুষজন এসব পরিস্থিতিতে বিব্রতকর অবস্থায় পড়ছেন। বিশেষ করে নারী যাত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণকারীরা বেশি সমস্যায় পড়ছেন। এতে গাজীপুর চৌরাস্তার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও মনে করছেন সচেতন মহল।
স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিনই দোকানের সামনে এসে জোর করে টাকা দাবি করে। না দিলে খারাপ ভাষায় গালিগালাজ করে, এতে ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে।”
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, জনস্বার্থে এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে নিয়মিত টহল ও কঠোর নজরদারি জরুরি।

গাজীপুর চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বস্তি মারাত্মকভাবে বিঘ্নিত হবে—এমনটাই আশঙ্কা স্থানীয়দের। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট