1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে ১০০ অসচ্ছল পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ, বিশুদ্ধ পানির সুবিধা পেলো বহু মানুষ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাইক ও ইঞ্জিন চালিত ভ্যান মুখোমুখি সংঘর্ষে দুই জন গুরুতরো আহত। জামালপুরে দ্বিতীয়বার পেট্রোল নিতে এসে মামলায় জড়াল শেরপুরের যুবক মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযান দুই থানায় গ্রেপ্তার ২৪ দোয়ারাবাজার শ্রীপুর বাজারে গরুর হাটের প্রথম বাজার অনুষ্ঠিত।গরুর হাট বাজার পরিদর্শন সাংবাদিক এস ডব্লিউ সাগর তালুকদার । শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নান্দাইলে ১০০ অসচ্ছল পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ, বিশুদ্ধ পানির সুবিধা পেলো বহু মানুষ রাঙামাটিতে সশস্ত্র হামলা: ইউপিডিএফ নেতা নিহত, গুলিতে আহত দুই নারী। গাজীপুর চৌরাস্তা এলাকায় হিজড়াদের দৌরাত্ম্য যাত্রীদের হয়রানি, বাড়ছে জনদুর্ভোগ নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা ভোলায় যৌথ অভিযানে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড    

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে ১০০ অসচ্ছল পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ, বিশুদ্ধ পানির সুবিধা পেলো বহু মানুষ

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

 

নান্দাইল উপজেলার মানুষের কল্যাণে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। “Water Well Project in Bangladesh” এর আওতায় টিউবওয়েল উপকরণ হস্তান্তর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে Global One ও SEBA Foundation।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নের চরলক্ষীদিয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ (টিউবওয়েল) বিতরণ করা হয়। এতে এলাকার দীর্ঘদিনের পানির সংকট নিরসনে একটি কার্যকর সমাধান সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। তিনি তার বক্তব্যে বলেন, “নিরাপদ পানির ব্যবস্থা মানুষের মৌলিক অধিকারের অংশ। এ ধরনের উদ্যোগ শুধু জনস্বাস্থ্য উন্নয়নে নয়, বরং একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এ ধরনের সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব এনামুল কদির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, Global One-এর কান্ট্রি ডিরেক্টর রমজান আলী, SEBA Foundation-এর নির্বাহী প্রধান ইউসুফ আকন্দ মজিবর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

বক্তারা বলেন, বিশুদ্ধ পানির অভাবে গ্রামীণ এলাকায় নানা ধরনের পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে অসচ্ছল পরিবারগুলো সরাসরি উপকৃত হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, “মানুষের মুখে হাসি ফোটানোই সবচেয়ে বড় অর্জন”—এই লক্ষ্যকে সামনে রেখে SEBA Foundation দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। এই উদ্যোগের মাধ্যমে নান্দাইলের চরলক্ষীদিয়া এলাকার বহু পরিবার এখন বিশুদ্ধ পানির সুবিধা পেয়ে নতুন আশার আলো দেখছে।​

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট