1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বড়াইগ্রামের পদ্মবিলে মা মাছ রক্ষায় মানববন্ধন, অভয়াশ্রম সম্প্রসারণের দাবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বড়াইগ্রামের পদ্মবিলে মা মাছ রক্ষায় মানববন্ধন, অভয়াশ্রম সম্প্রসারণের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

‎মোঃ আলমগীর কবির,বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি নাটোর:
‎নাটোরের বড়াইগ্রাম উপজেলার পদ্মবিল এলাকায় মা মাছ সংরক্ষণের লক্ষ্যে একটি কার্যকর ও স্থায়ী অভয়াশ্রম ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ ও মৎস্যজীবীরা। মানববন্ধনে অংশ নিয়ে তারা জানান, পাঁচটি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিপুল জনগোষ্ঠী এবং প্রায় তিন হাজার জেলে এই বিলের মাছের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে আসছেন।
‎মানববন্ধনে বক্তারা বলেন, বড়াইগ্রাম পৌরসভা, বনপাড়া পৌরসভা, নগর ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, জোয়ারী ইউনিয়ন ও বড়াইগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে পদ্মবিলের মাছ আহরণ ও বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু নির্বিচারে মাছ শিকার ও মা মাছ নিধনের ফলে মাছের উৎপাদন ক্রমেই হ্রাস পাচ্ছে।
‎তারা আরও বলেন, শুকনো মৌসুমে মা মাছ সংরক্ষণ করে পোনা মাছ বৃদ্ধি করে পরবর্তীতে তা উন্মুক্ত জলাশয়ে ছেড়ে দেওয়া হলে মাছের উৎপাদন বাড়বে এবং স্থানীয় জেলেদের জীবিকা আরও টেকসই হবে। এ লক্ষ্যে পদ্মবিল এলাকায় একটি বড় পরিসরের অভয়াশ্রম গড়ে তোলার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।
‎বক্তারা অভিযোগ করেন, বর্তমানে অল্প পরিসরে নামে মাত্র একটি অভয়াশ্রম থাকলেও সেখানে কার্যকর কোনো তদারকি নেই। অসাধু মৎস্য শিকারি ও কিছু অসাধু ব্যক্তি ওই এলাকায় অবাধে মাছ শিকার করছে, যা মা মাছের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। ফলে বিদ্যমান অভয়াশ্রমের কার্যকারিতা অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
‎তাই তারা সরকারের কাছে দাবি জানান, অভয়াশ্রমের পরিসর আরও বাড়ানো, কঠোর নজরদারি নিশ্চিত করা এবং মাছ সংরক্ষণের জন্য আধুনিক ও টেকসই ব্যবস্থাপনা গ্রহণ করা হোক। পাশাপাশি পদ্মবিলের জীববৈচিত্র্য, মাছের প্রজনন চক্র ও উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে একটি সমন্বিত বৈজ্ঞানিক গবেষণা পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
‎মানববন্ধনে উপস্থিত ছিলেন মাধবগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সোহেল সরকার, শাওন আহমেদ (কাউন্সিলর), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাধবগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য নয়ন ইসলাম, ওয়ার্ড যুবদলের সভাপতি সানিম রেজা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়াউর রহমান, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মন্টু এবং ছাত্রদল নেতা তৌহিদ ইসলাম।
‎এছাড়াও স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন হরপ আলী, আবু হানিফসহ আরও অনেকে।
‎মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে পদ্মবিলে কার্যকর অভয়াশ্রম বাস্তবায়ন, কঠোর তদারকি নিশ্চিতকরণ এবং বৈজ্ঞানিক গবেষণার উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়, যাতে মাছের উৎপাদন বৃদ্ধি পায় এবং স্থানীয় জেলেদের জীবিকা দীর্ঘমেয়াদে সুরক্ষিত থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট