1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারী-রাজিবপুর মহাসড়ক অবরোধ, জরিমানা ১০ হাজার টাকা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

রৌমারী-রাজিবপুর মহাসড়ক অবরোধ, জরিমানা ১০ হাজার টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:

তেলের সংকট ও অনিয়মের অভিযোগে কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়ে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) ভোররাতে চর রাজিবপুর থানাধীন শিবেরডাঙ্গী বাজার এলাকায় পেট্রোলের জন্য অপেক্ষমান মোটরসাইকেল চালকরা একটি ব্যাটারিচালিত অটোতে করে টিনের ড্রাম বহন করতে দেখে সন্দেহ করেন। পরে অটোটি সায়েদাবাদ বাজার সংলগ্ন এলাকায় থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক জানান, ড্রামে প্রায় ২২৫ লিটার পেট্রোল রয়েছে, যা দেওয়ানগঞ্জের কদমতলা বাজার থেকে আনা হয়েছে।
এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, এলাকায় তেল সংকট থাকলেও চোরাইপথে তেল সরবরাহ করা হচ্ছে। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মোটরসাইকেল চালকরা অটোসহ তেলের ড্রামটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে নিয়ে রাখেন।
পরবর্তীতে একটি ট্যাংক লরি শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে চালকের কাছে চালানপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এতে সন্দেহ আরও ঘনীভূত হয় এবং সকাল সাড়ে ৫টার দিকে রৌমারী-রাজিবপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
প্রশাসনের পদক্ষেপ:
খবর পেয়ে চর রাজিবপুর থানা পুলিশ, রৌমারী থানা পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় সকাল ৯টা ৫০ মিনিটে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত ২২৫ লিটার পেট্রোল সরকার নির্ধারিত ১১৮ টাকা দরে বিক্রির নির্দেশ দেওয়া হয় এবং বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া, পেট্রোলিয়াম আইনের আওতায় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মোঃ ফারুক আহাম্মেদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ঘটনার পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট