1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশঃ মানবসেবায় নতুন অঙ্গীকার ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এক কিশোরকে চেপে দিয়ে পালানোর সময় জনতার হাতে আ ট ক। সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ৯ নং সাহস ইউনিয়ন বাসি বেধেছে জোট লিটন ভাইকে দিবে ভোট। বাসচাপায় ২ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু, ক্ষোভে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ পিরোজপুরে শিশুকে ধ র্ষ ণে র অভিযোগে প্রতিবেশী ৬০ বছরের বৃদ্ধা গ্রে ফ তা র। অসুস্থ এডভোকেট আবু মুছাকে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ভিডিও সংবাদ 👇👇

শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মো:সজল সরকার প্রতিনিধ মিঠাপুকুর 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মো:সজল সরকার প্রতিনিধ মিঠাপুকুর 

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধার কৃতিত্ব মূল্যায়নে পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম।

বিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সিফাত রুমানা, রংপুর মেডিকেল ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মুহঃ জহুরুল হক,মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ.এম. মাহাবুবুল ইসলাম, বুয়েটের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্ট্মেন্টের প্রভাষক এ কে এম মেহেদী হাসান।

প্রবল বৃষ্টির কারণে মাঠের মূল ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করা হলেও রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত সূচি অনুযায়ী আলোচনা সভা ও বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আকাশ বৈরী থাকায় আজ মাঠের দৌড় ও অন্যান্য শারীরিক কসরতগুলো অনুষ্ঠিত হতে না পারলেও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে, আলোচনা সভা এবং বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। এদিন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্তদের মাঝে সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে জেলা পরিষদের সৌজন্যে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শুধু খেলাধুলায় বিজয়ীদেরই নয়, বরং শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের একাডেমিক সম্মাননা সনদ এবং মাধ্যমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া রংপুর জেলা পরিষদের পক্ষ থেকে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শুধু বিজয় নয়, অংশগ্রহণই বড় কথা।” পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির কারণে আজ যে প্রতিযোগিতাগুলো স্থগিত করা হয়েছে, সেগুলো আগামীকাল (বুধবার ) একই স্থানে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আগামীকাল যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট