1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত পুঠিয়ায় র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মা দ ক কারবারি আ ট ক নোয়াখালীতে মাস ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত। মতিহারে গোলাগুলির ঘটনার পর ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার, র‍্যাবের অভিযান অব্যাহত লক্ষীপুরে ফসলি মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে নবনিযুক্ত স্বাস্থ্য সহকারীদের ইপিআই প্রশিক্ষণ শুরু: তৃণমূলে স্বাস্থ্যসেবার নতুন অধ্যায়ের বার্তা ফেনীতে নবনিযুক্ত স্বাস্থ্য সহকারীদের ইপিআই প্রশিক্ষণ শুরু: তৃণমূলে স্বাস্থ্যসেবার নতুন অধ্যায়ের বার্তা বাসাইলে দিনব্যাপী ‘গ্রাম আদালত বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁর সাপাহারে আজকের আমের বাজার নিম্নমুখী, বিপাকে আম চাষিরা বি এন পির নেতা কামাখ্যা চন্র দাসের মি থ্যা ও ভিত্তিহিন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ।

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ সফলভাবে বাস্তবায়ন ও সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ্জহুর, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলীউল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহীনুর রহমান,পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক মৃদুল কান্তি দাশ, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মানিক লাল চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আহমেদ উসমান সহ প্রমুখ।

বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ কর্মসূচির আওতায় উপজেলার ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজন করা হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ক্রীড়াচর্চা বৃদ্ধি ও মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় আরও জানানো হয়, আগ্রহী অংশগ্রহণকারীদের আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্টরা এ আয়োজন সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট