1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে শার্শা উপজেলায় লক্ষণপুর ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে *ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি মানুষের নীতি আজ বড়ই অদ্ভুত। বর্ষা মৌসুমে ডেঙ্গুমুক্ত ঢাকার ধামরাই পৌরসভা গড়তে সম্মিলিত উদ্যোগে আহবান আল মামুন প্রশাসকের। সোনাগাজীর দক্ষিণ মধ্যম ছাড়াইতকান্দি সমাজ পরিচালনা কমিটির পরিচিতি সভা ও অভিষেক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বাইসাইকেল সহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক।  লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৫০ জন উদ্ধার, মানবপাচারকারী ৯ জন গ্রে ফ তা র। টাঙ্গাইলের ঘাটাইলে বিদেশে পাঠানোর নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ, দালাল আ ট ক পিরোজপুর জেলা কৃষক দলের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয়

ভিডিও সংবাদ 👇👇

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে শার্শা উপজেলায় লক্ষণপুর ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে শার্শা উপজেলায় লক্ষণপুর ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)

২২ এপ্রিল ২০২৬ বুধবার
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগত এই কর্মসূচিকে সফল করতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সভায় অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান শামুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কর্মসূচিকে সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, এই আগমন শার্শা উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে।

সভা শেষে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট