1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হলদিয়া বাজারে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে নর ঘা/ত/ক নাহিদার খুনি শামীম গ্রে/ফ/তা/র ৩০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় ইজতেমা সফলের লক্ষ্যে আঞ্জুমানে হেফাজতে ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনাগাজীতে দুর্নীতির বি/রু/দ্ধে গর্জে উঠল সাংবাদিক সমাজ! কলারোয়া সীমান্তে ফের সক্রিয় চোরাকারবারিরা নজরদারি বাড়িয়েছে বিজিবি বিয়ের আগে কেন স্বাস্থ্য পরীক্ষা জরুরি সুস্থ ভবিষ্যতের জন্য এই ৬টি টেস্ট করা কেন আবশ্যক চুল পড়া বন্ধ ও ঘন চুল পাওয়ার ১০ জাদুকরী টিপস ডা. তাসনিম জারার পরামর্শ ওজন কমাতে সকালের রুটিন পরিবর্তন দ্রুত মেদ ঝরানোর জাদুকরী ৫ উপায় বিশ্বসাহিত্যকেন্দ্রে ব্যারিস্টার জাইমা রহমান মুগ্ধতা ছড়ালেন বইয়ের জগতে ইরানের তেল কেনায় চীনের রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বরিশাল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

হলদিয়া বাজারে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

হলদিয়া বাজারে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বাজারে শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ৭:৩০ মিনিটে শুরু হওয়া এ সম্মেলনে লৌহজং উপজেলা ও পদ্মা সেতু উত্তর থানার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সেক্রেটারিরা অংশগ্রহণ করেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর আ জ ম রুহুল কুদ্দুস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা আমীর জামাল উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর সিরাজ আহমেদ এবং সেক্রেটারি আমিনুল ইসলাম।পদ্মা সেতু উত্তর থানার আমীর মুফতি আনোয়ার হোসাইন ও সেক্রেটারি আব্দুর রহিম সরকার সম্মেলনে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোশারফ হোসেন খান ও সাব্বির আহমেদ বাবুল ঢালী সহ অন্যান্য নেতৃবৃন্দ।সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার,ইউনিট পর্যায়ে নেতৃত্ব উন্নয়ন এবং দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুস বলেন,সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজের গতি বাড়াতে হবে।তিনি নেতা-কর্মীদের আদর্শিক চেতনা ধারণ করে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।এ সময় তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার নির্দেশনা দেন।সম্মেলনে বক্তারা বলেন,ইউনিট পর্যায়ের নেতাদের দক্ষতা ও সক্রিয় অংশগ্রহণ সংগঠনের অগ্রগতির মূল চালিকাশক্তি।এছাড়া আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট