1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
 মেধা ও স্বচ্ছতায় যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে নর ঘা/ত/ক নাহিদার খুনি শামীম গ্রে/ফ/তা/র ৩০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় ইজতেমা সফলের লক্ষ্যে আঞ্জুমানে হেফাজতে ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনাগাজীতে দুর্নীতির বি/রু/দ্ধে গর্জে উঠল সাংবাদিক সমাজ! কলারোয়া সীমান্তে ফের সক্রিয় চোরাকারবারিরা নজরদারি বাড়িয়েছে বিজিবি বিয়ের আগে কেন স্বাস্থ্য পরীক্ষা জরুরি সুস্থ ভবিষ্যতের জন্য এই ৬টি টেস্ট করা কেন আবশ্যক চুল পড়া বন্ধ ও ঘন চুল পাওয়ার ১০ জাদুকরী টিপস ডা. তাসনিম জারার পরামর্শ ওজন কমাতে সকালের রুটিন পরিবর্তন দ্রুত মেদ ঝরানোর জাদুকরী ৫ উপায় বিশ্বসাহিত্যকেন্দ্রে ব্যারিস্টার জাইমা রহমান মুগ্ধতা ছড়ালেন বইয়ের জগতে ইরানের তেল কেনায় চীনের রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বরিশাল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

 মেধা ও স্বচ্ছতায় যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

গোলাম মোস্তফা শার্শা উপজেলা
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
যশোর জেলা পুলিশ লাইন্সে টিআরসি নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম

গোলাম মোস্তফা শার্শা উপজেলা

যশোর জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষা ঘিরে শুরু হয়েছে ব্যাপক কর্মচাঞ্চল্য। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইকরণের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।  নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) নিজে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন। তিনি পুলিশ লাইন্স গেটে উপস্থিত হয়ে প্রার্থীদের শারীরিক মাপ প্রক্রিয়ার সার্বিক ব্যবস্থাপনা সরজমিনে পরিদর্শন করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ করার ওপর জোর দিয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “আমাদের নিয়োগ প্রক্রিয়ার মূল ভিত্তি হলো প্রার্থীর মেধা ও যোগ্যতা। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে কেউ যেন পা না বাড়ান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণদের উদ্দেশ্যে ব্রিফিং করেন পুলিশ সুপার। এ সময় তিনি আগামীকালের নিয়োগ পরীক্ষার জন্য করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেন। স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ সদর দপ্তর থেকে আসা প্রতিনিধি দল এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট