1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জামালপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সম্মাননা ও অফিস উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের মাওনা পাথরপাড়া এলাকা থেকে ১২ বছরের এক শিশু নিখোঁজ শেরপুরের শ্রীবরদ্দীতে ১২ বছরের কিশোর নিখোঁজ নোয়াখালীতে ৩টি বিদেশি পি স্ত ল ৮ রাউন্ড গু লি ৩ টা ম্যাগজিনসহ মোঃ রহিম (২১)গ্রে ফ তা র কালিয়াকৈরে কাঠের বাগানে ছাগল ঢোকা নিয়ে বিরোধ, পিটিয়ে হ ত্যা ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ শিবগঞ্জে ৬ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রে প্তা র। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের খুটাখালীর কচ্ছপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সং ঘ র্ষ, শিশুসহ নি হ ত ২, আহত অন্তত ২০ রামিসার রায়ে স্বস্তি, এখন সব শিশু ধ র্ষ ণ ও হ ত্যা মা ম লা য় চাই একই গতির বিচার* বানিয়াচংয়ে ২ (দুই) চেয়ারম্যানের ভক্তদের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আ হ ত- রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মূল পরিকল্পনাকারীসহ গ্রে প্তা র ২

ভিডিও সংবাদ 👇👇

জামালপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সম্মাননা ও অফিস উদ্বোধন

মোঃ জাহিদ হাসান জামালপুর 
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে
জামালপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও সাংবাদিকরা।

মোঃ জাহিদ হাসান জামালপুর 

জামালপুরে প্রবীণ সাংবাদিকদের সম্মাননা প্রদান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, জামালপুর জেলা শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় শহরের স্টেশন রোডস্থ হাজী মার্কেটের ৩য় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান চৌধুরী রাজীব এবং সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জীবন আমীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, জামালপুর জেলা শাখার আহ্বায়ক শাহাবুল আকন্দ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে জেলার প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিকদের দীর্ঘদিনের পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক এ.এ.কে. মাহমুদুল হাসান দারা, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি সুশান্ত দেব কানু, বকশিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের দেওয়ানগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম, সাবেক জেলা প্রতিনিধি (দৈনিক বাংলার বাণী ও আর টিভি) সুজিত রায় এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি (মরণোত্তর) অজিত সোম কানু।
পরে প্রধান অতিথি ফিতা কেটে সংগঠনের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রবীণ সাংবাদিকদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করবে।”
বিশেষ অতিথিরা বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, নতুন কার্যালয় স্থাপনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও প্রবীণ সাংবাদিকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নবীন সাংবাদিকদের তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ফটো জার্নালিস্ট, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেওয়া হয় এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট