
চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের খুটাখালীর কচ্ছপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সং ঘ র্ষ, শিশুসহ নি হ ত ২, আহত অন্তত ২০
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী – কচ্ছপিয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (৮জুন) এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্হানীয় লোকজন ও উদ্ধারকারী সংস্থার সদস্যরা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে মহাসড়কের চকরিয়া ডুলাহাজারাস্হ মালুমঘাট হাইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে । এতে এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায় , দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলে ও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে জব্দ করেছে।
মালুমঘাট হাইয়ের থানা পুলিশ জানিয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলতেছে এবং নিহতদের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।