1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মূল পরিকল্পনাকারীসহ গ্রে প্তা র ২ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মূল পরিকল্পনাকারীসহ গ্রে প্তা র ২ সাপাহারে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত পুঠিয়ায় র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মা দ ক কারবারি আ ট ক নোয়াখালীতে মাস ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত। মতিহারে গোলাগুলির ঘটনার পর ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার, র‍্যাবের অভিযান অব্যাহত লক্ষীপুরে ফসলি মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে নবনিযুক্ত স্বাস্থ্য সহকারীদের ইপিআই প্রশিক্ষণ শুরু: তৃণমূলে স্বাস্থ্যসেবার নতুন অধ্যায়ের বার্তা ফেনীতে নবনিযুক্ত স্বাস্থ্য সহকারীদের ইপিআই প্রশিক্ষণ শুরু: তৃণমূলে স্বাস্থ্যসেবার নতুন অধ্যায়ের বার্তা বাসাইলে দিনব্যাপী ‘গ্রাম আদালত বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁর সাপাহারে আজকের আমের বাজার নিম্নমুখী, বিপাকে আম চাষিরা

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মূল পরিকল্পনাকারীসহ গ্রে প্তা র ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

Thank you for reading this post, don't forget to subscribe!

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন এলাকায় সংঘটিত একটি আলোচিত ও দীর্ঘদিন রহস্যাবৃত দস্যুতা মামলার জট খুলেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তথ্যপ্রযুক্তি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারীসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দস্যুতার ঘটনায় ব্যবহৃত একটি পিস্তলসদৃশ বস্তু, ছিনতাই হওয়া টাকার অংশবিশেষ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন নগরীর বোয়ালিয়া থানার সপুরা এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে মো. আব্দুর রহমান ডাবলু (৩৬), যিনি ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত হয়েছেন। অপরজন মতিহার থানার মির্জাপুর গ্রামের মৃত হাসানের ছেলে আবু সাদাত মো. সায়েম ওরফে মিলন (৪৮)। তিনি বর্তমানে নগরীর কাদিরগঞ্জ এলাকায় বসবাস করেন এবং দস্যুতার ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সকালে পাবনা ডেইরি ফার্মের কর্মচারী মো. মাসুদ রানা প্রায় দুই হাজার লিটার তরল দুধ নিয়ে পাবনা থেকে রাজশাহীর সপুরা সেলস সেন্টারে আসেন। দুধ সরবরাহ শেষে তাকে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে জমা দেওয়ার জন্য ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা দেওয়া হয়। তিনি ওই টাকা লরির চালকের আসনের পেছনে রেখে পাবনার উদ্দেশ্যে রওনা দেন।
একই দিন দুপুর আনুমানিক আড়াইটার দিকে লরিটি বেলপুকুর থানার উত্তর কাজীরপাড়া এলাকায় পৌঁছালে একটি রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত লরির পথরোধ করে। পরে তারা লরির জানালার কাঁচ ভেঙে চালককে ভয়ভীতি প্রদর্শন করে জিম্মি করে এবং ভেতরে থাকা ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর বেলপুকুর থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দেন আরএমপি পুলিশ কমিশনার। তার নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ডিবি) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)-এর তত্ত্বাবধানে ডিবির একটি বিশেষ টিম ছায়া তদন্ত শুরু করে।
তদন্ত চলাকালে তথ্যপ্রযুক্তির সহায়তা, বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে বিশেষ অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমান ডাবলুর কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অপরদিকে সায়েম ওরফে মিলনের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত একটি পিস্তলসদৃশ বস্তু এবং নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অবশিষ্ট অর্থ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে। পুলিশের দাবি, এ অভিযানের মাধ্যমে একটি চাঞ্চল্যকর ও ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট