
কালিয়াকৈরে কাঠের বাগানে ছাগল ঢোকা নিয়ে বিরোধ, পিটিয়ে হত্যা ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
মো:রাশিদুল ইসলাম কালিয়াকৈর, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে অন্যের কাঠের বাগানে ছাগল প্রবেশ করাকে কেন্দ্র করে এক নৃশংস ঘটনা ঘটেছে। ছাগলটিকে পিটিয়ে মারার পাশাপাশি এর মালিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। রবিবার বিকেলে উপজেলার বড় গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোহন খান জানান, তার একটি ছাগল প্রতিবেশী সালাম বেপারীর কাঠের বাগানে ঢুকে পড়লে সালাম বেপারী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে সেটিকে ঘটনাস্থলেই মেরে ফেলেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালে ছাগলের মালিক মোহন খানকে মারধরের চেষ্টা করা হয় এবং একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বিবাদী স্থান ত্যাগ করেন। এই ঘটনায় নিজের নিরাপত্তা ও অবোলা প্রাণী হত্যার বিচার চেয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।