1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উৎসবমুখর পুরস্কার বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত গজারিয়ায় অধ্যক্ষ কামরুজ্জামান রাসেলকে -সোনারং তরুছায়া’র সংবর্ধনা বাসাইলে মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার শ্যামনগরে কৃষি জমির মাটি কাটায় ব্যবসায়ীর জরিমানা চিরিরবন্দরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ মাদারীপুরে ‘রাস্তাহীন’ ব্রিজ জনভোগান্তি তুঙ্গে, যেন এক অকেজো স্থাপনা সেনবাগের বৃত্তি পুরস্কার বিতরণ ও সড়ক সংস্কার উদ্বোধন করেন-জয়নুল আবদিন ফারুক এমপি  ফুলগাজীতে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত কোটালীপাড়ায় কৃষকের দুর্ভোগ লাঘবে খালের কচুরিপানা পরিষ্কারে নামলেন এমপি এস এম জিলানী আলীকদমে বিশেষ অভিযানে ৯০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উৎসবমুখর পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে।বিদ্যালয়ভিত্তিক এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।ফাইনাল খেলায় কোরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ফলপাকড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলে হারিয়ে গোয়ালীমান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করে।খেলাগুলো উপভোগ করতে স্থানীয় অভিভাবক,শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের ঢল নামে মাঠে।
পুরো আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো:এরফানুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এনায়েত উল্লাহ্।জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

উপস্থিত ছিলেন আতাউর রহমান খান,সালাম মোল্লা, ওমর ফারুক অবাক,আল ইউসুফ আজাদ,চঞ্চল মোল্লা প্রমুখ।এছাড়া বাদল হাওলাদার,সাগর হোসেন বেপারী,কামাল ঢালীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়।পরাজিত দলগুলোকেও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।শিক্ষকদের অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।অভিভাবকরা তাদের সন্তানদের এমন আয়োজনে অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।অনুষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ নজর ছিল।এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট