1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কোটালীপাড়ায় কৃষকের দুর্ভোগ লাঘবে খালের কচুরিপানা পরিষ্কারে নামলেন এমপি এস এম জিলানী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

কোটালীপাড়ায় কৃষকের দুর্ভোগ লাঘবে খালের কচুরিপানা পরিষ্কারে নামলেন এমপি এস এম জিলানী

নৃপেন হালদার, কোটালীপাড়া (গোপালগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
কোটালীপাড়ায় কচুরিপানা পরিষ্কারের সময় সংসদ সদস্য এস এম জিলানী ও দলীয় নেতাকর্মীরা। ছবি: প্রভাতী বাংলাদেশ।

নৃপেন হালদার, কোটালীপাড়া (গোপালগঞ্জ

কৃষকদের ধান পরিবহনে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে আজ শনিবার কোটালীপাড়া উপজেলার কোনেরভিটা-রামনগর খালের কচুরিপানা পরিষ্কার করেছেন তিনি। এদিন সকাল থেকে সংসদ সদস্য এস এম জিলানী দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে খালের কচুরিপানা পরিষ্কারে অংশ নেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কোনেরভিটা-রামনগর খালটি অত্র এলাকার কৃষি ও জনজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিলের ধান কেটে কৃষকরা নৌকায় করে এই খাল দিয়েই বাড়িতে ফসল নিয়ে যান। কিন্তু খালের বিশাল অংশ জুড়ে কচুরিপানা জমে থাকায় কৃষকদের উৎপাদিত ফসল ঘরে তোলা অসম্ভব হয়ে পড়েছিল। বিষয়টি এমপি জিলানীর নজরে আসায় তিনি নিজেই কোদাল ও হাত লাগিয়ে পরিষ্কারে নেমে পড়েন। সংসদ সদস্য এস এম জিলানী বলেন, ‘খালটি এ এলাকার মানুষের যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনের লাইফলাইন। কচুরিপানার কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছিলেন, তাই তাদের দুর্দশা লাঘবে আমরা এই উদ্যোগ নিয়েছি। জনস্বার্থে এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে উপজেলার প্রতিটি এলাকায় অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট