1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সেনবাগের বৃত্তি পুরস্কার বিতরণ ও সড়ক সংস্কার উদ্বোধন করেন-জয়নুল আবদিন ফারুক এমপি  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বসাহিত্যকেন্দ্রে ব্যারিস্টার জাইমা রহমান মুগ্ধতা ছড়ালেন বইয়ের জগতে ইরানের তেল কেনায় চীনের রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বরিশাল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত গজারিয়ায় অধ্যক্ষ কামরুজ্জামান রাসেলকে -সোনারং তরুছায়া’র সংবর্ধনা বাসাইলে মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার শ্যামনগরে কৃষি জমির মাটি কাটায় ব্যবসায়ীর জরিমানা চিরিরবন্দরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ মাদারীপুরে ‘রাস্তাহীন’ ব্রিজ জনভোগান্তি তুঙ্গে, যেন এক অকেজো স্থাপনা সেনবাগের বৃত্তি পুরস্কার বিতরণ ও সড়ক সংস্কার উদ্বোধন করেন-জয়নুল আবদিন ফারুক এমপি  ফুলগাজীতে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

সেনবাগের বৃত্তি পুরস্কার বিতরণ ও সড়ক সংস্কার উদ্বোধন করেন-জয়নুল আবদিন ফারুক এমপি 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ আবদুল মোতালেব স্টাফ রিপোর্টার নোয়াখালী :

সেনবাগের ইদিলপুরে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সড়ক সংস্কার উদ্বোধন করেন- নোয়াখালী-২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এমপি।
২৫ই এপ্রিল শনিবার সকাল ৯- ঘটিকার সময়
নোয়াখালীর সেনবাগ উপজেলার ইদিলপুরে শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে ইদিলপুর ভূঁইয়া রোডের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করা হয়।
ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক (সেনবাগ–সোনাইমুড়ি) আংশিক আসন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়েকবারের শ্রেষ্ঠ করদাতা, এফবিসিসিআই’র সদস্য ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা প্রকৌশলী তামিম বিন জাহিদ এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী বাহার উল্লাহ  (বাহার), নুরুন্নবী বাচ্চু, সাহাদাত হোসেন খান (সাধন মেম্বার), হারুনুর রশিদ ছানা উল্লাহ, ঠিকাদার তুহিন, রাজু ও স্বপনসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন আমিন উল্লাহ আকরাম।

বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, গত ২৬ বছর ধরে এ বৃত্তি কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট