1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গজারিয়ায় অধ্যক্ষ কামরুজ্জামান রাসেলকে -সোনারং তরুছায়া'র সংবর্ধনা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের ডাসারে কথিত মা দ ক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও মিথ্যা মা ম লা দায়েরে প্রতিবাদ মিছিল ফেনীতে বড় পরিবর্তন: নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন প্রত্যুষ কুমার মজুমদার! শোক সংবাদ গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে ​ধামরাইয়ে বৃদ্ধকে অবরুদ্ধ করে দেশীয় অস্ত্রে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বগুড়ায় মানবাধিকার কর্মীদের সম্মাননা, বিতরণ করা হলো আইডি কার্ড ও টি-শার্ট গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে। গ্রাম আদালতকে জনমুখী করতে লৌহজংয়ে কর্মশালা সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের আহ্বান ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত,জনসেবার মানোন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে প্রশাসনের উদ্যোগ

ভিডিও সংবাদ 👇👇

গজারিয়ায় অধ্যক্ষ কামরুজ্জামান রাসেলকে -সোনারং তরুছায়া’র সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন মিঠু জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিউ সানরাইজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর ২০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ কামরুজ্জামান রাসেল কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে পরিবেশ ও সংস্কৃতি বিষয়ক সংগঠন “সোনারং তরুছায়া”এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামে অবস্থিত ‘সোনারং তরুছায়া’ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক কাজী হাসান। দুই দশকেরও বেশি সময় ধরে স্থানীয় শিক্ষা বিস্তারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যক্ষ কামরুজ্জামান রাসেলের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উপস্থিত অতিথিবৃন্দঃ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:
প্রফেসর মুহাম্মদ আমান উদ্দিন মুজাহিদ-হামদর্দ বিশ্ববিদ্যালয়।
মোহাম্মদ ফজলুল হক নয়ন-সভাপতি, গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
রুহুল আমিন খান-সভাপতি, গজারিয়া সচেতন সমাজ।
রুবিয়া মল্লিকা-জনপ্রিয় কণ্ঠশিল্পী, বাংলাদেশ টেলিভিশন ও বেতার।
আতাউর রহমান খোকন-বিশিষ্ট ক্রীড়া সংগঠক।
শেখ নজরুল ইসলাম -সাধারণ সম্পাদক, গজারিয়া প্রেসক্লাব।
এছাড়া শিক্ষা উদ্যোক্তা আব্দুর জব্বার, আক্কাস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে দুই দশক ধরে সফলভাবে পরিচালনা করা এবং চরাঞ্চলসহ গজারিয়ার শিক্ষা মানোন্নয়নে মুহাম্মদ কামরুজ্জামান রাসেলের ভূমিকা প্রশংসনীয়। সোনারং তরুছায়ার এই উদ্যোগ গুণীজনদের উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি অধ্যক্ষ কামরুজ্জামান রাসেল তাঁর প্রতিক্রিয়ায় সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট