1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্বশুরবাড়ির নি/র্যা/ত/নে তরুণের মর্মান্তিক মৃ/ত্যু, এখনো ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শ্বশুরবাড়ির নি/র্যা/ত/নে তরুণের মর্মান্তিক মৃ/ত্যু, এখনো ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

শ্বশুরবাড়ির নির্যাতনে তরুণের মর্মান্তিক মৃত্যু, এখনো ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা।

আব্দুল ওয়াহাব স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে শ্বশুরবাড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, যা নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহত রুবেল মিয়া উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।
পরিবারের অভিযোগ, গত ২২ এপ্রিল সন্ধ্যায় স্ত্রী জেসমিন বেগমকে বাড়ি ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান রুবেল। এ সময় সেখানে উপস্থিত স্ত্রী, তার বড় ভাই মিজানুর রহমানসহ আরও কয়েকজন মিলে রুবেলের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, তাকে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করা হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ এপ্রিল রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার পরদিন নিহতের পরিবার ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তবে মামলার আসামিরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে জানা গেছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, “ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”
এদিকে, গ্রেপ্তারে বিলম্ব হওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বাড়ছে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট