1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরের ডাসারে কিশোর হ/ত্যা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরের ডাসারে কিশোর হ/ত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মাদারীপুরের ডাসারে কিশোর হত্যা

উজ্জ্বল চন্দ্র মন্ডল
উপজেলা প্রতিনিধি কালকিনি,মাদারীপুর।

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারুফ সরদার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রবিবার (২৬/০৪/২৬ ইং) সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলার ডাসার উপজেলার এক কিশোরের মৃত্যু হয়।

নিহতের পরিচয়ে জানা যায় তার নাম মারুফ সরদার পিতাঃ নুর ইসলাম সরদার, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার বাসিন্দা ছিলেন।

জানা যায়, ২৫/০৪/২৬ ইং শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় মারুফ সরদার তার পিতা- নুর ইসলাম সরদার, মাতা- মানিনুর বেগমসহ ওই বাড়ির হোসনেয়ারা বেগম ও পাপিয়া বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের সঙ্গে একই এলাকার মোফাজ্জেল সরদারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে নুর ইসলাম সরদারের বাড়ির পাশের একটি বিরোধপূর্ণ জমিতে উভয়পক্ষ জমি মাপার আয়োজন করে। জমি মাপার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও কথা কাটাকাটির সৃষ্টি হয়। তর্কাতর্কি উত্তেজনায় রূপ নিলে মোফাজ্জেল সরদারের নেতৃত্বে তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ নুর ইসলাম ও তার পরিবারের উপর হামলা চালায়। বাঁধা দিতে গেলে নুর ইসলামের ছেলে মারুফ সরদার ও স্ত্রী সহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়। পরে নুর ইসলাম ও ছেলে মারুফ সরদার সহ পাঁচজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় মারুফ সরদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত মারুফকে শনিবার বিকেল ৪টার সময় “ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে” ভর্তি করেন স্বজনেরা। পরবর্তীতে মারুফের অবস্থা আরো বেশি অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ লাইভ সাপোর্টের জন্য ঢাকাস্থ রামপুরায় অবস্থিত “মাল্টি কেয়ার হাসপাতালে” প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে মারা যায় মারুফ সরদার।

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পরেছে চাঞ্চল্য ও উত্তেজনা। শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবার ও এলাকা জুড়ে।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন বলে জানিয়েছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট