
নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু।
নিজস্ব প্রতিবেদক,
নার্গিস আক্তার
জেলা প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকায় বসা নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের ঘুষিতে হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত হানিফ মিয়া নবীনর পূর্ব ইউনিয়ন বগডহর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ২৬ শে এপ্রিল দুপুর ১২ ঘটিকায় নবীনগর মনুবাবু ঘাটলা সংলগ্ন এলাকায় একটি নৌকায় বসাকে কেন্দ্র করে একই গ্রামের এলেম খাঁ ও হানিফ মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে এলেম খাঁ উত্তেজিত হয়ে হানিফ মিয়াকে লক্ষ্য করে সজোরে ঘুষি মারেন।
ঘুষির আঘাতে হানিফ মিয়া তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত এলেম খাঁ পলাতক রয়েছেন। এই ঘটনায় বগডর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবারে চলছে মাতন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।