1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে প্রতিবাদ সমাবেশ গাজীপুরে শ্রমিক নেতা শাহজালালের ওপর স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে প্রতিবাদ সমাবেশ গাজীপুরে শ্রমিক নেতা শাহজালালের ওপর স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

হোসেনপুরে প্রতিবাদ সমাবেশ গাজীপুরে শ্রমিক নেতা শাহজালালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে

তপন চন্দ্র সরকার, ষ্টাপ রিপোর্টার,হোসেনপুর কিশোরগঞ্জ,

হোসেনপুর কিশোরগঞ্জ থেকে
গাজীপুরে বাসদ (মার্কসবাদী) দলের জেলা সদস্য ও শ্রমিক নেতা শাহজালালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর বাজারে বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক আলাল মিয়া। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক  এবায়দুল ইসলাম, কৃষক সংগঠনের আহ্বায়ক জমির উদ্দিন, সদস্য সচিব এমদাদুল হক মজনু, রোস্তম আলী, সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গাজীপুরে শ্রমিক নেতা শাহজালালের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় ও বর্বরোচিত। এ ধরনের হামলা শ্রমিক আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার চর্চার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, দেশে ক্রমবর্ধমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট