1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তীব্র গরমে লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে মানবিক উদ্যোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড শ্রীপুর মডেল থানা মা দ ক দ্রব্য উ দ্ধা র অভিযান পরিচালনা করে একজন আ সা মী ধরেন পুলিশ।

ভিডিও সংবাদ 👇👇

তীব্র গরমে লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে মানবিক উদ্যোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

তীব্র গরমে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের স্বস্তি দিতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে নেওয়া হয়েছে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ।পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানীয়,জুস,বিস্কুট,কেক ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয় উদ্যোগটি নেন লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সোহেল হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই বিতরণ কার্যক্রম চলে।পরীক্ষার প্রথম দিন থেকেই ধারাবাহিকভাবে এ সেবা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সকাল থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করলে স্বেচ্ছাসেবীরা সক্রিয় হয়ে ওঠেন।তারা কেন্দ্রের বাইরে অবস্থান নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।বিশেষ করে তীব্র রোদে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য এই উদ্যোগ স্বস্তি এনে দেয়।অনেকেই পানীয় ও স্যালাইন পেয়ে তাৎক্ষণিকভাবে ক্লান্তি দূর করতে সক্ষম হন।অভিভাবকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।তারা বলেন,এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা দেয়।পরীক্ষার্থী আসফিয়ার মা জানান,গরমে দীর্ঘ সময় অপেক্ষা করা খুব কষ্টকর ছিল।এ সময় ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে অনেকটাই স্বস্তি পেয়েছেন তারা।

পরীক্ষা শেষে বের হয়ে শিক্ষার্থীরাও কৃতজ্ঞতা প্রকাশ করে।তারা বলেন,এমন সহযোগিতা তাদের মানসিকভাবে অনেকটা স্বস্তি দিয়েছে।উদ্যোক্তা মাসুদুর রহমান সোহেল বলেন,পরীক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ।তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্বের অংশ।তিনি আরও বলেন,গরমে কষ্ট লাঘবে ক্ষুদ্র এই উদ্যোগ নেওয়া হয়েছে।ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে।তাদের মতে,এমন কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিকতা বৃদ্ধি করে।শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে এই উদ্যোগ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।লৌহজংয়ে এ ধরনের কার্যক্রম অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট