1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাভারের সাংবাদিককে অপহরণ চেষ্টায় প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

সাভারের সাংবাদিককে অপহরণ চেষ্টায় প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

সাভারের সাংবাদিককে অপহরণ চেষ্টায় প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক।

সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দূর্নীতি নিয়ে সংবাদ প্রচারের জেরে দেশ টিভির স্হানীয় প্রতিনিধি দেওয়ান ইমনের ওপর হামলা এবং অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার সামনে এই কর্মসূচিতে অংশ নেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত শতাধিক সাংবাদিক।
পরে প্রতিবাদের অংশ হিসেবে এক ঘন্টার কলম বিরতি পালন করেছেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ও তার লোকজন। এই ঘটনা শুধু ব্যাক্তির উপর আক্রমণ নয়। বরং স্বাধীন সাংবাদিকতা, মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলা বা অপহরণের চেষ্টা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সেই সাথে সকল সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে।

আগামী ৭২ ঘন্টার মধ্যে সাভার সাব-রেজিষ্ট্রার জাকির হোসেনকে অপসারণ, তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি ও দেন সাংবাদিক নেতারা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবেও জানান তারা।

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল হোসেন তোফাসানির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা,সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসেন জয়,সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু,ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসাইন, সাভার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমদাদুল হক,এখন টিভির প্রতিবেদক হুমায়ুন কবির, সাংবাদিক ও শ্রমিক নেতা আহমেদ জীবন।

অন্যান্যের মধ্যে কালের কন্ঠের সাভার প্রতিনিধি ওমর ফারুক, চ্যানেল ওয়ানের সাভার প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহি,৭১ টিভির সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন,স্টার টিভির সাভার প্রতিনিধি আহমেদ সোহান সিরাজী,নাগরিক টিভির আশুলিয়া প্রতিনিধি রাকিব হাসান, চ্যানেল এস এর সাভার প্রতিনিধি রাজিব মাহমুদ, আশুলিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন মানিক,ধামরাই প্রতিনিধি সিরাজুল ইসলাম, মানবকন্ঠের সাভার প্রতিনিধি ওমর ফারুক ডেইলী সানের সাভার প্রতিনিধি মেহেদী হাসান মানিক, ভোরের ডাকের সাভার প্রতিনিধি মোঃ সাইফুল্লাহ, জনকণ্ঠের আশুলিয়া প্রতিনিধি আল-মামুন,বাংলা নিউজের রাশেদুল ইসলাম সোহাগ, বিডি ২৪ লাইভে শাকিল হাসান, গ্লোবাল টিভির আশুলিয়া প্রতিনিধি শাহিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও সাভারের সাব-রেজিষ্ট্রার জাকির হোসেনের স্বেচ্ছাচারিতা,অনিয়ম-দূর্নীতি নিয়ে সংবাদ প্রচার করেন দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমন।
সোমবার দুপুরে দেওয়ান ইমন সহ কয়েকজন সাংবাদকর্মী দলিল লেখক সমিতির নির্বাচনের প্রস্ততির সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় সাব-রেজিষ্ট্রার জাকির হোসেন তার লোকজন নিয়ে সাংবাদিকদের উপর হামলা চালান ও দেওয়ান ইমন কে জোর পূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট