1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ন্যায়বিচার সবার জন্য : শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্‌যাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ন্যায়বিচার সবার জন্য : শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্‌যাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মো: জহিরুল ইসলাম জেলা প্রতিনিধি শেরপুর

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে আদালত প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ জহিরুল কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ ফরিদা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় জেলা লিগ্যাল এইড কমিটি, শেরপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ কার্যক্রমকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আদালত, শেরপুরের বিজ্ঞ বিচারকবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পূর্বে মান্যবর জেলা প্রশাসককে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ ফুলেল শুভেচ্ছা জানিয়ে শেরপুরে স্বাগত জানান। এ সময় অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে শেরপুর জেলার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট