1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীর চন্দ্রিমায় র‍্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ২ মাদক ব্যবসায়ী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির। ধামরাই উপজেলা পর্যায়ে “স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত। নবাবপুরে সবুজ বিপ্লবের সূচনা, গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান জহিরুল আলম উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাজীপুরের, শ্রীপুর, রাজেন্দ্রপুর হাইওয়ের সড়কের পাশে রোড দু র্ঘ ট না মৃ ত্যু হয়েছে। ফেনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নকলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁ সাপাহারের আমের বাজারে স্বস্তি ফিরেছে, তবে বেড়েছে যানজট। চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীর চন্দ্রিমায় র‍্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ২ মাদক ব্যবসায়ী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত ৯টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামতও জব্দ করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই জঙ্গিবাদ, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ এবং মাদকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে মাদক নির্মূলে র‍্যাব-৫, রাজশাহী নিয়মিত গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুর নিউ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মো. মামুন শেখের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ওই বাড়ি থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ৩টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড এবং মাদক বিক্রির নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই মো. মামুন শেখ (৩৬) ও মো. সফিক (৩৭) নামে দুইজনকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের গ্রেফতার দেখানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল বলেও তারা স্বীকার করেছেন।
র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট