1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পদ্মায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজার শহরের হোটেল নিশীতা থেকে অর্ধগলিত ম/র/দেহ উ/দ্ধা/র করেছে পুলিশ। বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল, জেলে এবং পর্যটকদের সতর্ক থাকতে নির্দেশ। পদ্মায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায়:আলহাজ্ব মোহাম্মদ হাছেন (খোকন): শান্তিগঞ্জে জলাবদ্ধতায় বোরো ধান কাটায় সংকট, স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান মাদারীপুরের কালকিনিতে জুয়ার আসরে অভিযান, আটক ৯ বাসাইলে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রামুতে র‌্যাবের ১৫ বিশেষ চেকপোস্ট: পূরবী পরিবহন থেকে গাঁ/জা/সহ নারী গ্রে/ফ/তা/র। রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি: দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আ/সা/মি আ/ট/ক জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের বগুড়া জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন।

ভিডিও সংবাদ 👇👇

পদ্মায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পদ্মায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

পদ্মা নদীর লৌহজং অংশে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তর, ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে ছিল ২০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং আনুমানিক ১ লাখ মিটার কারেন্ট জাল।পরবর্তীতে জব্দ করা এসব অবৈধ জাল ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,এসব জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হয়,যা নদীর প্রাকৃতিক জীববৈচিত্র্য ও মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি।

তারা আরও জানান,জব্দ করা জালগুলোতে কোনো মাছ পাওয়া যায়নি।মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন,নদীর মাছের প্রাকৃতিক উৎপাদন রক্ষা এবং জেলেদের সচেতন করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন,নিয়মিত অভিযান চালানো হলে নদীর মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।এছাড়া বৈধ জেলেদের জীবিকাও সুরক্ষিত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।সংশ্লিষ্টরা জানান,ভবিষ্যতেও পদ্মা নদীসহ জেলার অন্যান্য নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট