1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে ২ হাজার ৫১০ হেক্টর জমি প্লাবিত, রোদ না থাকায় কর্তনকৃত ধান নষ্ট হচ্ছে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে পার্টনার কংগ্রেস-কৃষি উন্নয়ন, পুষ্টি ও উদ্যোক্তা তৈরিতে নতুন দিগন্ত কাঠগড়া–দেওয়ার ইদ্রিস রুটের বেহাল অবস্থা–চরম জনদূর্ভোগের সৃষ্টি। শার্শায় ঝড়-বৃষ্টিতে ইরি ধানে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা ২৫ বছর পূর্তি উপলক্ষে আকন্দ পাড়া আদর্শ দাখিল মাদ্রাসার রজত জয়ন্তী উদযাপন হোসেনপুরে গভীর রাতে পিকআপ গাড়িতে করে ৫টি গরু নিয়ে উধাও চো/র, সিরাজদিখানে ‘রশুনিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম’-এর শুভ উদ্বোধন: কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন কমিটি ঘোষণা বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে ২ হাজার ৫১০ হেক্টর জমি প্লাবিত, রোদ না থাকায় কর্তনকৃত ধান নষ্ট হচ্ছে ই/য়া/বা/সহ দু’ মা/দ/ক কারবারি আ/ট/ক ফুলগাজী বাজারে ড্রেনেজ ডিজাইন নিয়ে প্রশ্নে প্রকৌশলীর অসহযোগিতা—জনমনে ক্ষোভ

ভিডিও সংবাদ 👇👇

বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে ২ হাজার ৫১০ হেক্টর জমি প্লাবিত, রোদ না থাকায় কর্তনকৃত ধান নষ্ট হচ্ছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে ২ হাজার ৫১০ হেক্টর জমি প্লাবিত, রোদ না থাকায় কর্তনকৃত ধান নষ্ট হচ্ছে

শাব্বীর আহমদ শিবলী নোমনী,বিশষ সংবাদদত
হবিগ্ঞ্জ

বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে ২ হাজার ৫১০ হেক্টর জমি প্লাবিত, রোদ না থাকায় কর্তনকৃত ধান নষ্ট হচ্ছে

শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে।। বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে ২ হাজার ৫১০ হেক্টর জমি প্লাবিত হয়েছে। আংশিক প্লাবিত ১ হাজার ৩৪৫ হেক্টর জমি। গতকাল শনিবার স্থানীয় কৃষি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ভুক্তভোগী কৃষক সূত্রে জানা যায়, ইতোমধ্যে যারা ধান কর্তন করেছেন তারা পড়ছেন মহা বিপাকে। টানা বৃষ্টিতে ধানী জমি তলিয়ে যাওয়ার সাথে সাথে ধান শুকানোর মাঠ (খলা) পানি উঠে গেছে। অন্যদিকে নেই রোদ। ফলে ধানে চারা উঠে নষ্ট হয়ে যাচ্ছে। এসব ধান কর্তন করতে গিয়ে অন্যান্য বছরের তুলনায় এ বছর কৃষকের ব্যয়ও হয়েছে বেশি। কম্বাইন্ড হারভেস্টার দিয়ে প্রতি বিঘা জমি কর্তন করতে লাগতো ২ হাজার টাকা। এ বছর ৪ হাজার। আবার ধানের পর্যাপ্ত মূল্যও নেই। ধান বর্তমান বাজার মূল্য ৭২০ থেকে ৭৫০ টাকা। এর চেয়ে উৎপাদন ব্যয় আরও বেশি বলে কৃষকরা জানান।

৬নং কাগাপাশা ইউনিয়নের বগী গ্রামের কৃষক কবির মিয়া জানান, এ বছর আমি ৪৫ বিঘা জমি করেছি। ফলনও বেশ ভালো হয়েছিল। যখন ধান গোলায় তুলব ভাবছি তখনি প্রাকৃতিক দুর্যোগে আমার ২৫ বিঘা জমি তলিয়ে গেছে। ১০ বিঘা জমি কর্তনের পর ধানের মাঠ (খলা) পানি উঠায় ধানে চারা উঠে নষ্ট হয়ে যাচ্ছে। আর অপর ১০ বিঘা জমিও যায় যায় অবস্থা। তিনি আরও জানান, এ পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা কম। এর কারণ হচ্ছে জমির পানি আর নদীর পানি এক হয়ে গেছে। এ ফসল থেকেই সারা বছর আমাদের পরিবারের ব্যয়ভার বহন করতে হয়। এখন আমরা কেমনে চলব তা নিয়ে ভাবছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট