1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঘাটাইলে নেশার ও জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চু রি করতে গিয়ে আ ট ক জামাই - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নেশার ও জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চু রি করতে গিয়ে আ ট ক জামাই কালকিনিতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কৃষকদের মাঝে AWD পাইপ বিতরণ ও প্রশিক্ষণ সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত লাইসেন্স বাতিল হলো, অবহেলা ও অপচিকিৎসার অভিযোগে শিশু মৃ’ ত্যুর দায়ে মাওনা আলহেরার হাসপাতালের। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি এর আওতায় ধামরাই সরকারি কলেজ বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন। দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন। নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা রূপসদী উত্তর বাজারে শুটকির দুর্গন্ধে জনগণের দুর্ভোগ। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা। সোনাগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

ঘাটাইলে নেশার ও জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চু রি করতে গিয়ে আ ট ক জামাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঘাটাইলে নেশার ও জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে আটক জামাই

​ আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি::

​টাঙ্গাইলের ঘাটাইলে নেশা ও অনলাইন জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক যুবক। বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামে এই ঘটনা ঘটে।
​আটককৃত ব্যক্তির নাম ফারুক (৩৩)। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। তিনি ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামের মাসুম মিয়ার মেয়ের জামাই।​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফারুক বিভিন্ন নেশায় আসক্ত এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। জুয়া ও নেশার টাকা জোগাতে তিনি মরিয়া হয়ে ওঠেন। ঘটনার দিন রাত ৩টার দিকে তিনি একই গ্রামের এক প্রবাসীর বাগিতে কৌশলে প্রবেশ করে চুরির চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে ফারুককে হাতেনাতে আটক করেন।
​স্থানীয়রা জানান, চুরির উদ্দেশ্যেই তিনি প্রবাসীর বাড়িতে ঢুকেছিলেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলমসহ এলাকার লোকজন বিষয়টি নিয়ে সালিশি বৈঠক করেন।​বৈঠকে ফারুক তার অপরাধ স্বীকার করলে তাকে মুচলেকা নেওয়া হয়। একইসঙ্গে ভবিষ্যতে ধলাপাড়া ইউনিয়নের সীমানায় আর কখনো প্রবেশ করবেন না—এই মর্মে কঠোর প্রতিজ্ঞা করিয়ে তাকে স্থানীয়দের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।​এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, নেশা ও অনলাইন জুয়ার করাল গ্রাস যুবসমাজকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট