
কাঠগড়া–দেওয়ার ইদ্রিস রুটের বেহাল অবস্থা–চরম জনদূর্ভোগের সৃষ্টি।
মোঃ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার ঢাকা
কাঠগড়া থেকে দেওয়ার ইদ্রিস রুটের সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে অবহেলীত এলাকাবাসীর জন্য এক জন দূর্যোগে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে সৃষ্টি হয় বড় বড় গর্ত ও কাদার স্তূপ, ফলে চলাচলে প্রায় অযোগ্য হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কার্যকর কোন সংস্কার কাজ শুরু হয়নি। প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল–কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং রোগীবাহী যানবাহন চলাচল করে।
কিন্তু রাস্তার খারাপ ও বেহাল অবস্থার কারণে তাদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। রাস্তায় পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় সমতল তাহা বোঝার উপায় নেই। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল আরোহী ও রিকশা চালকদের ঝুঁকি সবচেয়ে বেশী।
স্হানীয় ব্যবসায়ীরা ও ক্ষতির সম্মুখে পড়েছেন। পরিবহন চলাচল ব্যাহত হওয়ায় পন্য আনা–নেওয়ায় বাড়ছে খরচ,কমছে বেচাকেনা। অনেকেই বলছেন, এভাবে চলতে থাকলে এলাকার অর্থনৈতীক কার্যক্রম ও ধীরে ধীরে স্হবির হয়ে পড়বে।
এলাকাবাসীর দাবী, দ্রুততম সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হোক।
তারা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলেন, একটি টিকসই ও মানসম্মত সড়ক নির্মাণ ছাড়া এই জনদূর্ভূগ থেকে মুক্তি পাওয়ার সম্ভব নয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এখনো দৃশ্যমান কোন অগ্রগতি নেই।
এলাকাবাসীর একটাই প্রত্যাশা অচিরেই কাঠগড়া–দেওয়ার ইদ্রিস রুটের এই বেহাল দশায় অবসান ঘটবে এবং স্বস্তি ফিরে আসবে জনজীবনে।