1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাহালুতে বয়রা দিঘী খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা বাসাইলে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস আজ ধামরাই সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন অনুস্ঠান অনুষ্ঠিত হয় বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃ ত্যু, এমপি ডা. জীবনসহ বিভিন্ন মহলের শোক মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক এলাকাভিত্তিক ফুটবল খেলাকে স্বাগত জানালেন সাংবাদিক মোঃ ইমরান হক কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হা ম লা: ক্যামেরা, মোবাইলসহ নগদ অর্থ ছি ন তা ই​। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। ঢাকার ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

ভিডিও সংবাদ 👇👇

কাহালুতে বয়রা দিঘী খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

কাহালুতে বয়রা দিঘী খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন

আল মামুন তালুকদার
বিশেষ প্রতিনিধি বগুড়া

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন ভূগোলই কালিতলা বয়রা দিঘী খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন বগুড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মালিহা, ভূমি কর্মকর্তা, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় এলাকার কৃষিকাজ ও পানি নিষ্কাশনে নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল। খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেন, এলাকার টেকসই উন্নয়নের জন্য এ ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্বটদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।
স্থানীয় বাসিন্দারা খাল খনন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
উল্লেখ্য, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষিনির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নত হবে বলে সংশ্লিষ্টদের আশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট