1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকার ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ ধামরাই সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন অনুস্ঠান অনুষ্ঠিত হয় বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃ ত্যু, এমপি ডা. জীবনসহ বিভিন্ন মহলের শোক মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক এলাকাভিত্তিক ফুটবল খেলাকে স্বাগত জানালেন সাংবাদিক মোঃ ইমরান হক কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হা ম লা: ক্যামেরা, মোবাইলসহ নগদ অর্থ ছি ন তা ই​। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। ঢাকার ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ঘাটাইলে নেশার ও জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চু রি করতে গিয়ে আ ট ক জামাই কালকিনিতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কৃষকদের মাঝে AWD পাইপ বিতরণ ও প্রশিক্ষণ

ভিডিও সংবাদ 👇👇

ঢাকার ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।

ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য উদ্যোগে দুটি নতুন দ্বিতল (ডাবল ডেকার) বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন সাহেব। অনুষ্ঠানে সভাপত্বিত করেন, ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেখার হাসান।

উদ্বোধন অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক স্হানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের নিরাপদ স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি কলেজের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেখার হাসান বলেন,শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজন বিবেচনায় কলেজে দুটি দ্বিতল বাস সংযোজন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ,নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে।
পাশাপাশি শিক্ষা কার্যক্রমে গতি বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের উপস্থিতির হারও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

নতুন দ্বিতল বাস সংযোজন এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে শিক্ষার্থীরা কলেজের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে। সংশ্লিষ্টদের মতে,এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও পরিবেশবান্ধব কার্যক্রমে আরও উৎসাহিত করবে।

কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট