
মোঃ ইমরান হক স্টাফ রিপোর্টার
সেকের চর নদীর পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে জমজমাট লড়াইয়ের পর পূর্ব পাড়া ৭-২ গোলের বড় ব্যবধানে বিজয় অর্জন করে। এলাকাভিত্তিক এই ধরনের ক্রীড়া আয়োজনকে স্বাগত জানিয়েছেন মুভি বাংলা টেলিভিশনের গাজীপুর সদর প্রতিনিধি মোঃ ইমরান হক।
তিনি বলেন, “এ ধরনের খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। ভবিষ্যতেও এমন সুন্দর ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।”
🏆 ফলাফল:
সেকের চর নদীর পূর্ব পাড়া – ৭ গোল
সেকের চর নদীর পশ্চিম পাড়া – ২ গোল