
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন চোরাচালানী মালামাল আটক করা প্রসঙ্গে
সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
১। গত ০৫ মে ২০২৬ তারিখ আনুমানিক রাত ১১:০৫ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ দাঁতভাঙ্গা বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৫৪/এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউনিয়ারচর নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস-৭২৩ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় কসমেটিকস রৌমারী কস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
২। অদ্য ০৬ মে ২০২৬ তারিখ আনুমানিক ভোর ০৩:৫০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ সাহেবের আলগা বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৫০/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাতলামারীরচর নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় গরু-০২টি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় গরু রৌমারী কস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।