1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পুঠিয়ায় ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর, ক্ষোভে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে ইউনিয়ন স্বাস্হ‍্য ও পরিবার কল‍্যাণ কেন্দ্র ব‍্যবস্হাপনা কমিটির সভা অনুষ্ঠিত। বিখ্যাত সাতাঁরু মরহুম মোঃ জয়নাল আবেদীন খান এর ১৭ তম মৃ/ত্যু বার্ষিকী আজ। পুঠিয়ায় ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর, ক্ষোভে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ গাজীপুরে হকারদের বিক্ষোভ ভাত দেন কাজ দেন নইলে ফুটপাতে বসতে দেন শশীভূষণে অপহরণ মামলায় ৪৮ ঘণ্টার মধ্যে ভিকটিমসহ অপহরণকারী ঢাকা থেকে আ/ট/ক। হোসেনপুরে ধানের খড় নিয়ে ঝগড়া ছু/রি/কা/ঘা/তে বৃদ্ধের মৃ/ত্যু, আ/ট/ক ৩ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ত্যাগী ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ *ডাঃ ইউসুফ আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার: আলীকদমে মানববন্ধনে তীব্র প্রতিবাদ* নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা রোগী দেখা থেকে হাসপাতাল ঝাড়–সবই করতে হচ্ছে ফার্মাসিস্টকে

ভিডিও সংবাদ 👇👇

পুঠিয়ায় ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর, ক্ষোভে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পুঠিয়ায় ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর, ক্ষোভে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

মোঃ শাহিনুর রহমান আকাশ ( স্টাফ রিপোর্ট

রাজশাহীর পুঠিয়ায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির ডাম্প ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (৫ মে) সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আকরাম (৬০) সরদহ থানাপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন দর্জি ছিলেন। ঘটনাস্থলের পাশেই তার একটি টেইলার্সের দোকান ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে নাশতা শেষে আকরাম সড়ক পার হচ্ছিলেন। এ সময় নাটোরগামী বালুবাহী ডাম্প ট্রাকের একটি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাকে বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকাবাসী উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করে এবং দায়ী দুটি ডাম্প ট্রাক আটকিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং জনভোগান্তি বাড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাইওয়ে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়।
এদিকে, ফায়ার সার্ভিস জানায়, প্রথমদিকে উত্তেজিত জনতার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা শঙ্কা ছিল। পরিস্থিতি শান্ত হওয়ার পর আগুন নেভানোর কাজ শুরু করা হয় এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট