1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যশোরে ৬ কোটি টাকার স্বর্ণের চালান আ ট ক, ৩ পাচারকারী গ্রে প্তা র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জনদুর্ভোগ বা সাফল্যের কথা জানান শার্শা থানা পুলিশের অভিযানে ১০ পিচ ই য়া বা ট্যাবলেটসহ এক জন আ ট ক ধামরাই উপজেলা কুল্লা ইউনিয়নে বাসাইল বিল হতে নদীর অভিমুখে খাল খননের উদ্বোধন করা হয়েছে। ভোলার দৌলতখানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার উদ্যোগ, বাড়বে অর্থনীতি ও সামরিক সক্ষমতা। যশোরে ৬ কোটি টাকার স্বর্ণের চালান আ ট ক, ৩ পাচারকারী গ্রে প্তা র বাসাইলের ‘মানবিক’ ইউএনও আকলিমা বেগমের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দোয়ারাবাজার উপজেলা জনাব কলিম উদ্দিন আহমদ মিলন এম পির ২০০শত কোটি টাকার বাজেট বরাদ্দ ঘোষণা। কালবৈশাখীর তাণ্ডবে লৌহজংয়ে লণ্ডভণ্ড ধানের ক্ষেত কাটার আগমুহূর্তে কৃষকের চোখে হতাশার অশ্রু ‎পৈত্রিক জমি নিয়ে বিরোধ, নিরাপত্তাহীনতায় একটি অসহায় পরিবার

ভিডিও সংবাদ 👇👇

যশোরে ৬ কোটি টাকার স্বর্ণের চালান আ ট ক, ৩ পাচারকারী গ্রে প্তা র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

যশোরে ৬ কোটি টাকার স্বর্ণের চালান আটক, ৩ পাচারকারী গ্রেপ্তার

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

বুধবার (০৭ মে) ভোর ৪টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে গাড়ির হেড রেস্টের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৪৮ গ্রাম বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা।

আটককৃতরা হলেন— ১। রনি (৩৬), শার্শা উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা। ২। আব্দুল গনি (৫৪), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের বাসিন্দা। ৩। ইসরাইল (৪৬), যশোর কোতোয়ালী থানার বাগডাঙ্গা এলাকার বাসিন্দা।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযানে ব্যবহৃত ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০ নম্বরের প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকাও জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট