1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাল্কহেডে চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর বাজারে আগাম লিচুর দেখা, স্বাদে মিশ্রতা আর দামে অস্বস্তি বগুড়ায় পুকুরে গলাকাটা নবজাতকের লাশ উ/দ্ধা/র, দম্পতি আ/ট/ক। ২২ বছর পর ভোটযুদ্ধে ফেনী শহর ব্যবসায়ী সমিতি — উৎসবমুখর নির্বাচনে সরগরম পুরো শহর দোয়ারাবাজার উপজলার শ্রীপুর বাজারে জাল টাকাসহ যুবক আ/ট/ক। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় চাঞ্চল্যকর মিটার চুরি চক্রের মূল হোতা গ্রে/ফ/তা/র, ১৪ মিটার উ/দ্ধা/র দোয়ারাবাজার উপজলার শ্রীপুর বাজার জাল টাকাসহ যুবক আটক। হাম রোগে আক্রান্ত শিশুদের পাশে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (অবঃ) ডা: পু চ নু আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সাফল্য* বাল্কহেডে চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ফেনী পৌরসভার গর্ব: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আদিলুর রহমান

ভিডিও সংবাদ 👇👇

বাল্কহেডে চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাল্কহেডে চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিষিদ্ধ বাল্কহেড থেকে চাঁদাবাজি এবং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খেতেরপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান লাভলু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ।

বক্তারা অভিযোগ করে বলেন,দীর্ঘ এক দশক ধরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে লৌহজং উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা,ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে।সমাবেশে বক্তারা আরও বলেন,ডহরী-তালতলা খালে চাঁদা আদায়ের মাধ্যমে নিষিদ্ধ বাল্কহেড চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন,অবৈধ বালু উত্তোলন কিংবা চাঁদাবাজির সঙ্গে বিএনপি বা অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তারা সাংবাদিকদের উদ্দেশে বলেন,রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতে হবে। অভিযুক্ত ব্যক্তি বিএনপির নেতাকর্মীদের আত্মীয় হলেও কাউকে ছাড় না দেওয়ার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শান্ত পাঠান এবং যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট