1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সাফল্য* - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর বাজারে আগাম লিচুর দেখা, স্বাদে মিশ্রতা আর দামে অস্বস্তি বগুড়ায় পুকুরে গলাকাটা নবজাতকের লাশ উ/দ্ধা/র, দম্পতি আ/ট/ক। ২২ বছর পর ভোটযুদ্ধে ফেনী শহর ব্যবসায়ী সমিতি — উৎসবমুখর নির্বাচনে সরগরম পুরো শহর দোয়ারাবাজার উপজলার শ্রীপুর বাজারে জাল টাকাসহ যুবক আ/ট/ক। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় চাঞ্চল্যকর মিটার চুরি চক্রের মূল হোতা গ্রে/ফ/তা/র, ১৪ মিটার উ/দ্ধা/র দোয়ারাবাজার উপজলার শ্রীপুর বাজার জাল টাকাসহ যুবক আটক। হাম রোগে আক্রান্ত শিশুদের পাশে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (অবঃ) ডা: পু চ নু আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সাফল্য* বাল্কহেডে চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ফেনী পৌরসভার গর্ব: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আদিলুর রহমান

ভিডিও সংবাদ 👇👇

আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সাফল্য*

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

*আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সাফল্য*

পটিয়ায় গ্রেফতার নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি

মুহাম্মদ সালাহ্ উদ্দীন,আলীকদম (বান্দরবান) স্টাফ রিপোর্টার:
আইনের শাসন প্রতিষ্ঠা ও পলাতক আসামিদের গ্রেফতারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আলীকদম থানা পুলিশ চট্টগ্রামের পটিয়া থানাধীন হাইদগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন মামলার এক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।

৮ মে ২০২৬ইং রোজ শুক্রবার -মাননীয় পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার স্যারের অনুমতিক্রমে ও দিকনির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ-এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন এএসআই (নিঃ) রনেশ বড়ুয়া। এসময় এসআই (নিঃ) নিশাত বড়ুয়া, এএসআই (নিঃ) রাজীব দে, নায়েক মোঃ আজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ আব্দু শুক্কুর, পিতা- সাব্বির আহাম্মদ, মাতা- দিলসানা বেগম। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন পৃথ্বী বড় ভেওলা ইউনিয়নের আবছার মিয়া পাড়া এবং অস্থায়ী ঠিকানা আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মংব্রারিং চেয়ারম্যান পাড়া।

আসামির বিরুদ্ধে আলীকদম থানার মামলা নং-০৩, তারিখ-১৩/০৪/২০১৮, নারী ও শিশু ৭০/১৮ এবং জিআর ১০০/১৮ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৯(৩)/৩০ ধারায় বিচারিক আদালত কর্তৃক ১৪ (চৌদ্দ) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই আইনের ১(৩)/৩০ ধারার অপরাধে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া থানাধীন হাইদগাঁও এলাকায় অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আলীকদম থানা পুলিশ।

এক দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেন,,কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়। আদালতের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট