1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বদলি বাণিজ্যে ‘জাদুর কাঠি’: তিন মাসেই বরগুনায় ফিরলেন যুবলীগ নেতা নাসির। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ সাতক্ষীরার কলারোয়ায় “বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে। তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার! আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য মনোনীত করায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা “”” চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

বদলি বাণিজ্যে ‘জাদুর কাঠি’: তিন মাসেই বরগুনায় ফিরলেন যুবলীগ নেতা নাসির।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বদলি বাণিজ্যে ‘জাদুর কাঠি’: তিন মাসেই বরগুনায় ফিরলেন যুবলীগ নেতা নাসির।

নিজস্ব প্রতিবেদক, বরগুনা

বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিতর্কিত রোলার ড্রাইভার মোহাম্মদ নাসির উদ্দিনের বদলি ও পুনরায় ফিরে আসা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পটুয়াখালীতে বদলি হওয়ার মাত্র তিন মাসের মাথায় ‘অদৃশ্য শক্তির’ জোরে তিনি আবারও বরগুনায় বদলি হয়ে এসেছেন। তবে গত ২৭ তারিখে বদলির আদেশ হলেও বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান তাকে এখনও যোগদান করাননি বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন এলজিইডির একজন সাধারণ রোলার ড্রাইভার হওয়া সত্ত্বেও গত ১৬ বছর এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছেন। সরকারি চাকুরে হয়েও দলীয় পদের প্রভাব খাটিয়ে তিনি স্থানীয় এলজিইডি অফিসে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।
অফিস সূত্রে জানা গেছে, প্রশাসনিক কারণে গত তিন মাস আগে তাকে বরগুনা থেকে পটুয়াখালী জেলা এলজিইডি অফিসে বদলি করা হয়েছিল। কিন্তু অদৃশ্য কোনো এক শক্তির ইশারায় মাত্র তিন মাস পার হতেই গত ২৭ তারিখ পুনরায় তাকে বরগুনায় বদলির আদেশ জারি করা হয়। একজন সরকারি কর্মচারীর মাত্র তিন মাসের ব্যবধানে একই স্থানে ফিরে আসা নিয়ে খোদ অফিসের ভেতরেই কানাঘুষা চলছে।

এদিকে বদলির আদেশ নিয়ে নাসির উদ্দিন কর্মস্থলে যোগদানের চেষ্টা করলেও বরগুনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান তাকে এখনও কাজে যোগদানের অনুমতি দেননি। এই বিষয়ে প্রকৌশলীর অনড় অবস্থানের কারণে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য আরও বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির এক কর্মকর্তা জানান, “নাসির উদ্দিন দলীয় প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন এক জায়গায় ছিলেন। তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও রাজনৈতিক কারণে কেউ মুখ খোলার সাহস পায়নি।”
একজন রোলার ড্রাইভার হয়েও কীভাবে তিনি নিয়ম-নীতির তোয়াক্কা না করে বারবার একই জেলায় পদায়ন পাচ্ছেন, তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট