
ঢাকার আশুলিয়া (১০০) একশত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
আশুলিয়া থানা জামগড়া এলাকায় মাদকবিরোধী এক সফল অভিযানে (১০০) এক শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবরিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ০৯/০৫/২০২৬ দুপুর ২টার দিকে তেতুলতলা মানিকগঞ্জ পাড়া এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোঃ রাশেদুল জানান ও (এসআই) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তেতুলতলা মানিকগঞ্জ পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে (১০০)একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ–মোঃ রুবেল(২৬) রুহুল আমিন (২২)।
জামগড়া পুলিশ ক্যাম্পের এই ঝটিকা অভিযানে সন্তোষ্ঠি প্রকাশ করেছেন স্হানীয় বাসিন্দারা ও এলাকাবাসীর মতে, পুলিশের এই তৎপরতা মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্হানীয় ব্যক্তি জানান পুলিশের এই সাহসী অভিযানে আমরা স্বস্তিবোধ করছি।
আমরা চাই এলাকাটি পুরোপুরি মাদকমুক্ত হোক।
অভিযান প্রসঙ্গে আশুলিয়ায় জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান,মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।