
ইউনিট সভাপতিদের দক্ষ নেতৃত্ব গঠনে জামায়াতের শিক্ষা শিবির
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও আদর্শিক নেতৃত্ব গঠনের লক্ষ্যে মুন্সীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ মে) সকাল সাড়ে ৮টায় শহরের কাচারি সংলগ্ন রয়েল পার্টি সেন্টারে দিনব্যাপী এ শিক্ষা শিবিরের আয়োজন করে দলটির মুন্সীগঞ্জ জেলা শাখা।শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইউনিট সভাপতিরা অংশ নেন।অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমীর আ.জ.ম.রুহুল কুদ্দুস।তিনি বলেন,আদর্শিক নেতৃত্বের মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।
তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।এ সময় দায়িত্বশীলদের সততা,দক্ষতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজি।শিক্ষা শিবিরে ইসলামী সংগীত পরিবেশন করেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক এ.কে.এম.ইউসুফ।এ ছাড়া দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মোঃ মশিউল আলম,জেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী,জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মালেক ও বাইজিদ আহমেদ।
দিনব্যাপী প্রশিক্ষণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি,নেতৃত্ব বিকাশ এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।শিবিরে অংশগ্রহণকারী ইউনিট সভাপতিদের জন্য বক্তব্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আয়োজকরা জানান,ভবিষ্যতেও দক্ষ ও কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।