1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টঙ্গীতে জনপ্রিয় যুবদল নেতা রিজভী আটক জনমনে তীব্র ক্ষোভ ও মুক্তির দাবিতে উত্তাল ৪৬নং ওয়ার্ড - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে জনপ্রিয় যুবদল নেতা রিজভী আটক জনমনে তীব্র ক্ষোভ ও মুক্তির দাবিতে উত্তাল ৪৬নং ওয়ার্ড শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্রের তৈরি স্মার্ট কারে চড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: শার্শা উপজেলার বসতপুর গ্রামে পরকীয়ার জের ধরে এক যুবককে হ/ত্যা মাটি খুঁড়ে লা/শ উদ্ধার হোমিওপ্যাথিক ডক্টরস ইউনিট এর উদ্যোগে গুনি চিকিৎসা সংবর্ধনা ও হোমিও বিজ্ঞান সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আশুলিয়া (১০০) একশত পিস ই/য়া/বা/সহ দুই মা/দ/ক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বাসাইলে ব্যবসায়ী ওমর আলীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত হতে গ্রামে ফিরলেন বৃষ্টি স্বজনদের আহাজারিতে ভারী বাতাস উলিপুরে বোরো ধান কাটা মাড়াই শুরু উৎপাদন খরচ না ওঠার শঙ্কা চাষীদের মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতির ৫১তম শুভ জন্মদিন উদযাপন। বদলি বাণিজ্যে ‘জাদুর কাঠি’: তিন মাসেই বরগুনায় ফিরলেন যুবলীগ নেতা নাসির।

ভিডিও সংবাদ 👇👇

টঙ্গীতে জনপ্রিয় যুবদল নেতা রিজভী আটক জনমনে তীব্র ক্ষোভ ও মুক্তির দাবিতে উত্তাল ৪৬নং ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
আটক হওয়া যুবদল নেতা শাহিন আহমেদ রিজভী। ছবি: প্রভাতী বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীর ৪৬নং ওয়ার্ডের তুখোড় যুব নেতা, ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভীকে আটকের ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। একজন জনপ্রিয় ও সমাজসেবক নেতাকে আটকের বিষয়টিকে ‘অন্যায়’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে টঙ্গীর হিমারদিঘী কেরানীটেক এলাকায় মাদকবিরোধী অভিযানের নামে পুলিশ কয়েকজন সাধারণ মানুষকে আটক করে। এলাকাবাসীর দাবি, আটককৃতদের মধ্যে কয়েকজন সম্পূর্ণ নিরপরাধ ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শাহিন আহমেদ রিজভী। তিনি একজন দায়িত্বশীল নেতার ভূমিকা পালন করতে গিয়ে পুলিশের কাছে জানতে চান— “কিসের ভিত্তিতে নিরপরাধ মানুষদের আটক করা হচ্ছে? অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের পক্ষে কথা বলা এবং পুলিশের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর কারণেই পরবর্তীতে তাকেও আটক করা হয়।

রিজভীর আটকের খবর ছড়িয়ে পড়লে ৪৬নং ওয়ার্ড জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, শাহিন আহমেদ রিজভী কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি এলাকার একজন দানশীল ও পরোপকারী মানুষ। “কাজী পরিবহন” ও ফোন-ফ্যাক্সের ব্যবসার পাশাপাশি তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত কাজ করতেন। এলাকাবাসীর প্রশ্ন— “নিরপরাধ মানুষের অধিকারের পক্ষে কথা বলা কি এখন অপরাধ?” ঘটনার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শাহিন আহমেদ রিজভীর নিঃশর্ত মুক্তির দাবিতে শতশত পোস্ট ও স্ট্যাটাস দেখা যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সহযোদ্ধারা প্রশাসনের এই ভূমিকার কঠোর সমালোচনা করছেন এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন। এলাকার সচেতন মহলের দাবি, বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। যদি রিজভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে, তবে জনগণের এই প্রিয় নেতাকে দ্রুত মুক্তি দিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট