1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ ইউনিট সভাপতিদের দক্ষ নেতৃত্ব গঠনে জামায়াতের শিক্ষা শিবির ২ পুলিশ ছেলে কে ঘীরে মিথ্যাচার, পারিবারিক বিরোধ, তালাক, অর্থ আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন। ধলাপাড়ায় অবৈধ ৩টি করাত কল উচ্ছেদ: বন ও পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স টঙ্গীতে জনপ্রিয় যুবদল নেতা রিজভী আটক জনমনে তীব্র ক্ষোভ ও মুক্তির দাবিতে উত্তাল ৪৬নং ওয়ার্ড শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্রের তৈরি স্মার্ট কারে চড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: শার্শা উপজেলার বসতপুর গ্রামে পরকীয়ার জের ধরে এক যুবককে হ/ত্যা মাটি খুঁড়ে লা/শ উদ্ধার হোমিওপ্যাথিক ডক্টরস ইউনিট এর উদ্যোগে গুনি চিকিৎসা সংবর্ধনা ও হোমিও বিজ্ঞান সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আশুলিয়া (১০০) একশত পিস ই/য়া/বা/সহ দুই মা/দ/ক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

লৌহজংয়ে ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নে ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার সকালে উপজেলার উত্তর যশলদিয়া (শিমুলতলা) গ্রামে এ ঘটনা জানা যায়।ভুক্তভোগী পরিবার জানায়,মৃত আবুল হোসেন ফকিরের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।পরিবারের সদস্যরা কয়েকদিনের জন্য আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
আবুল হোসেনের মেয়ে তুলি আক্তার জানান,গত মঙ্গলবার বিকেলে তারা বালাসুর এলাকায় বোনের বাড়িতে যান।

শনিবার সকালে বাড়িতে ফিরে ঘরের দরজার তালা খুলতেই সবকিছু এলোমেলো দেখতে পান।পরে আলমারি,সুকেজ ও ট্রাংক তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখেন।তিনি জানান,ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে।ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা জানান,সম্প্রতি এলাকায় চুরি ও মাদক সংক্রান্ত নানা অভিযোগ বেড়েছে।রাতের বেলায় অপরিচিত লোকজনের আনাগোনা ও বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তারা।তুলি আক্তার অভিযোগ করে বলেন,বাড়ির পাশেই মাদকের ব্যবসা চলে।

তাদের ধারণা,মাদকের টাকার জোগান দিতেই এ চুরির ঘটনা ঘটতে পারে।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছে।এদিকে এলাকাবাসী রাতের নিরাপত্তা জোরদার এবং নিয়মিত পুলিশ টহল বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।তাদের মতে,দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এলাকায় চুরি ও অপরাধ আরও বেড়ে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট