1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আতাউর খানের উঠান বৈঠক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী রাজশাহীর চারঘাটে র‍্যাবের অভিযানে ২২৯ পিস ই/য়া/বা/স/হ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আতাউর খানের উঠান বৈঠক রৌমারীতে দ্বিতীয় বিয়ের প্রলোভনে অসহায় নারীকে পরিত্যাগের অভিযোগ মির্জাগঞ্জে বিএনপির  সাবেক সভাপতির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি সংঘটিত। শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় ৩১নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল। দোয়ারাবাজারে , শ্রীপুর বাজার ,পান্ডারগাঁও ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। লৌহজংয়ে ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ ইউনিট সভাপতিদের দক্ষ নেতৃত্ব গঠনে জামায়াতের শিক্ষা শিবির

ভিডিও সংবাদ 👇👇

হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আতাউর খানের উঠান বৈঠক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আতাউর খানের উঠান বৈঠক

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খান।শনিবার (৯ মে) বিকেলে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ হলদিয়া এলাকায় হুমায়ন দেওয়ানের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এ সময় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
তিনি এলাকাবাসীর দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

আতাউর রহমান খান বলেন,আমি সব সময় ইউনিয়নবাসীর পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। আপনাদের সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আরও ব্যাপকভাবে মানুষের সেবা করতে পারবো।তিনি হলদিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকারও ব্যক্ত করেন।এ সময় তিনি শিক্ষা,যোগাযোগ ব্যবস্থা,সামাজিক নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশিষ্ট সমাজসেবক হানিফ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছুর রহমান সরদার।উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম শেখ,সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান শেখ (খলিল ফকির),

সোহেল দেওয়ান,মঞ্জুর দেওয়ান,বাবু শিকদার,জুয়েল শিকদার,বাবুল টেপা,মানিক শেখ ও জিকু শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা আতাউর রহমান খানের দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।তারা বলেন,এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে একজন সৎ,যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।সভায় উপস্থিত অনেকেই তাকে আগামী নির্বাচনে সমর্থনের আশ্বাস দেন।উঠান বৈঠক শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট