1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সেতু হয়নি স্বাধীনতার ৫৪ বছরেও, ২০ গ্রামের মানুষের ভরসা কাঠের সাঁকো শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের ওসমানী মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে মাউন্ট এডোরার ফুলেল শুভেচ্ছা উখিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় ০৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আ/সা/মি গ্রে/প্তা/র। কাহালুতে ই/য়া/বা/সহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ব্রিজের অভাবে ১০ গ্রামের ৩৫-৪৫ হাজার মানুষের চরম দুর্ভোগ যশোর শার্শার উলাশীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সং/ঘ/র্ষে নি/হ/ত ২ নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের ওসমানী মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে মাউন্ট এডোরার ফুলেল শুভেচ্ছা

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় আবিদ হাসান মেহেদী (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

নিহত মেহেদী উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের পল্লী চিকিৎসক, যুক্তরাজ্য প্রবাসী জামিল আল হাসানের বড় ছেলে। সে রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

শনিবার (৯ মে) সকাল ১১ টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের আক্তাপাড়া মিনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে মেহেদী। শনিবার সকালে সাইকেল চালিয়ে নিজ গ্রাম থেকে আক্তাপাড়া মিনাবাজারে যায় সে। বাজার থেকে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রলির সঙ্গে তার সাইকেলের সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় মেহেদী।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্ল্যাহ বলেন, ট্রলির সঙ্গে আবিদের সাইকেলের সংঘর্ষে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট