1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ব্রিজের অভাবে ১০ গ্রামের ৩৫-৪৫ হাজার মানুষের চরম দুর্ভোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল ভূঞাপুরে উচ্চস্বরে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবন করার আটক ২ দাগনভূঁইয়ায় স্কুলছাত্রী মিথিলা ইয়াসমিনকে অপহরণের চেষ্টা ও লুটের অভিযোগ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত সেতু হয়নি স্বাধীনতার ৫৪ বছরেও, ২০ গ্রামের মানুষের ভরসা কাঠের সাঁকো শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের ওসমানী মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে মাউন্ট এডোরার ফুলেল শুভেচ্ছা উখিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় ০৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আ/সা/মি গ্রে/প্তা/র। কাহালুতে ই/য়া/বা/সহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ব্রিজের অভাবে ১০ গ্রামের ৩৫-৪৫ হাজার মানুষের চরম দুর্ভোগ যশোর শার্শার উলাশীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সং/ঘ/র্ষে নি/হ/ত ২

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ব্রিজের অভাবে ১০ গ্রামের ৩৫-৪৫ হাজার মানুষের চরম দুর্ভোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ব্রিজের অভাবে ১০ গ্রামের ৩৫-৪৫ হাজার মানুষের চরম দুর্ভোগ

সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ার চর এলাকার জিঞ্জিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ না থাকায় প্রায় ১০ গ্রামের ৩৫ থেকে ৪৫ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে তাদের বহু বছরের ভোগান্তির অবসান হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কাউয়ার চর, ধর্মপুর, চর বোয়ালমারী, তেকানি গ্রাম, চ্যাংটা পাড়া, দাঁতভাঙ্গা সহ আশপাশের আরও কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন। বর্তমানে নদীর ওপর একটি ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে চলাচল করতে হয়, যা বর্ষা মৌসুমে আরও বিপজ্জনক হয়ে ওঠে।
এলাকাবাসী জানান, শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষকে প্রতিদিন সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসল ও মালামাল বাজারে নিতে চরম ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়াও সম্ভব হয় না।
নদীর পাশেই একটি হাফেজি মাদ্রাসা থাকলেও ব্রিজ না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরাও সহজে নদী পার হতে পারেন না বলে স্থানীয়রা জানান। এলাকাবাসীর অভিযোগ, ব্রিজ না থাকার সুযোগে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও উদ্বেগজনক।
স্থানীয় বাসিন্দারা বলেন, “স্বাধীনতার পর থেকে আমরা শুধু আশ্বাসই পেয়েছি। কিন্তু আজও একটি স্থায়ী ব্রিজ নির্মাণ হয়নি। কাঠের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট