1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে চেকপোস্টে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মা/দ/ক কারবারি আ/ট/ক বানিয়াচংয়ে নবাগত ওসি মহোদয়ের সাংবাদিক সমাজের সাথে মতবিনিময় টাঙ্গাইল ভূঞাপুরে উচ্চস্বরে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবন করার আটক ২ দাগনভূঁইয়ায় স্কুলছাত্রী মিথিলা ইয়াসমিনকে অপহরণের চেষ্টা ও লুটের অভিযোগ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত সেতু হয়নি স্বাধীনতার ৫৪ বছরেও, ২০ গ্রামের মানুষের ভরসা কাঠের সাঁকো শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের ওসমানী মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে মাউন্ট এডোরার ফুলেল শুভেচ্ছা উখিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় ০৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আ/সা/মি গ্রে/প্তা/র। কাহালুতে ই/য়া/বা/সহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র

ভিডিও সংবাদ 👇👇

জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত

মো: জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন।
সভায় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিজ্‌ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ, শেরপুর-এর প্রশাসক এ.বি.এম মামুনুর রশিদ, সিভিল সার্জন মুহাম্মদ শাহীন, উপপরিচালক স্থানীয় সরকার ও প্রশাসক, শেরপুর পৌরসভা আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপির প্রতিনিধি জনাব মোঃ আব্দুল আউয়াল, জামায়াতে ইসলামি বাংলাদেশ শেরপুর জেলার আমীর মাওলানা হাফিজুর রহমানসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং শেরপুর সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও জনভোগান্তি নিরসনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় হাম ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট