1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দাগনভূঁইয়ায় স্কুলছাত্রী মিথিলা ইয়াসমিনকে অপহরণের চেষ্টা ও লুটের অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে চেকপোস্টে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মা/দ/ক কারবারি আ/ট/ক বানিয়াচংয়ে নবাগত ওসি মহোদয়ের সাংবাদিক সমাজের সাথে মতবিনিময় টাঙ্গাইল ভূঞাপুরে উচ্চস্বরে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবন করার আটক ২ দাগনভূঁইয়ায় স্কুলছাত্রী মিথিলা ইয়াসমিনকে অপহরণের চেষ্টা ও লুটের অভিযোগ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত সেতু হয়নি স্বাধীনতার ৫৪ বছরেও, ২০ গ্রামের মানুষের ভরসা কাঠের সাঁকো শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের ওসমানী মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে মাউন্ট এডোরার ফুলেল শুভেচ্ছা উখিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় ০৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আ/সা/মি গ্রে/প্তা/র। কাহালুতে ই/য়া/বা/সহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র

ভিডিও সংবাদ 👇👇

দাগনভূঁইয়ায় স্কুলছাত্রী মিথিলা ইয়াসমিনকে অপহরণের চেষ্টা ও লুটের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দাগনভূঁইয়ায় স্কুলছাত্রী মিথিলা ইয়াসমিনকে অপহরণের চেষ্টা ও লুটের অভিযোগ

ঘটনাস্থল পরিদর্শনে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার প্রতিনিধি দল, দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি

ফেনীর দাগনভূঁইয়া উপজেলা উপজেলার দক্ষিণ করিমপুর তরপহাজী বাড়িতে স্কুলছাত্রী মিথিলা ইয়াসমিনকে অপহরণের চেষ্টা এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংস্থাটির দাগনভূঁইয়া উপজেলা সভাপতি জনাব জানে আলম-এর নেতৃত্বে গঠিত তদন্ত টিমে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব আবুল কাশেম এবং ফেনী জেলার উপসহকারী পরিচালক মোহাম্মদ উসমান।
তদন্ত টিম দক্ষিণ করিমপুর তরপহাজী বাড়িতে গিয়ে ভুক্তভোগী পরিবার ও আশপাশের প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। স্থানীয়দের বক্তব্য ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৬ মে ২০২৬ তারিখে সংঘটিত ঘটনার সত্যতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিনিধি দল জানিয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৬ মে দুপুরে বোরকা পরে কয়েকজন ব্যক্তি মহিলা সেজে বাড়িতে প্রবেশ করে। এসময় তারা স্কুলছাত্রী মিথিলা ইয়াসমিনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। একই সঙ্গে ঘর থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ টাকা লুট করা হয় বলেও দাবি পরিবারের।
ঘটনার সঙ্গে নাসির উদ্দিন গংয়ের নাম উল্লেখ করে ইতোমধ্যে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রতিনিধি দলের প্রধান জানে আলম বলেন,
“আমরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”
সিনিয়র যুগ্ম মহাসচিব আবুল কাশেম বলেন,
“একজন স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা এবং পরিবারের ওপর এমন হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। মানবাধিকার রক্ষায় দ্রুত বিচার নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা প্রদান এখন সময়ের দাবি।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট